প্রকাশিত: মে ১৪, ২০২২ ৮:১১ পিএম

ফরিদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে বোতলজাত ও লুস মিলিয়ে মোট চার হাজার ৮ শত লিটার সয়াবিন তেল জব্দ করেছে। এসময় তিনটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ১২ হাজার টাকার জরিমানা ও একটি প্রতিষ্ঠান ১০ দিনের জন্য বন্ধ করে দেয়া হয়।
শোভারামপুর এলাকার ব্যবসায়ী কানাই লাল পোদ্দারেরগোডাউনে অভিযান চালায়। এসময় গোডাউন থেকে বিভিন কেম্পানীর ৪ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল ও ড্রামভর্তি ৮’শ লিটার লুস সয়াবিন তেল জব্দ করে।
ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সোহেল জানান, হাজী শরীয়তউল্ল্যাহ বাজারে কানাই লাল পোদ্দারের দোকানে অভিযান চালাই। সেখানে তেল না পাওয়ায় তার গোডাউনে অভিযান চালিয়ে এই তেল জব্দ করা হয়। এর আগে হাজী শরীয়তুল্লাহ বাজারে খাদ্য দ্রব্য উৎপাদনকারীর নাম না থাকায় শিকদার ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং দোকানে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে পূজা স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...