
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩ জনের পরিচয় মিলেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলীর কানাইপুর ইউনিয়নের দিগনগর তেঁতুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাগুরাগামী ইউনিক পরিবহনের সঙ্গে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১১ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে দুজন মারা যান।
নিহতরা হলেন :
আলফাডাঙ্গা উপজেলার হিদাডাঙ্গা গ্রামের সৈয়দ নেওয়াজ আলীর মেয়ে জাহিনুর বেগম (৬০), আলেক সরদারের স্ত্রী শুকুরুন নেছা(৭০), মৃত ইব্রাহিম খাঁর স্ত্রী সুর্য বেগম (৫০), কুসিমদি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে পিকআপ চালক মো. নজরুল ইসলাম (৩৫), বেজিডাঙ্গা গ্রামের নান্নু মোল্লার স্ত্রী জাহানারা বেগম (৪৫), মিল্টন শেখের স্ত্রী সোনিয়া বেগম (২৮), মেয়ে নুরানি (২), চর বাকাইল গ্রামের মৃত রশিদ খানের ছেলে তবিবুর খান (৫৫), বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের তারা মোল্লার ছেলে রাকিব হোসেন মোল্লা মিলন (৪২), তার স্ত্রী শামিমা ইসলাম সুমি (২৫), দুই ছেলে আলভি রুহান মোল্লা (৭), আবু ছিনান ওরফে হাবিব মোল্লা(৪), প্রতিবেশী মৃত আব্দুল ওহাবের স্ত্রী মর্জিনা বেগম (৬৫)।
স্থানীয় ছত্রকান্দা গ্রামের বাসিন্দা মকিবুল হাসান বাবলু বলেন, একই পরিবারের চারজন ও এক প্রতিবেশী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এটি একটি মর্মান্তিক দৃশ্য, যা সহ্য করার মতো নয়।
বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইস্রাফিল মোল্লা বলেন, একই পরিবারের চার জন ও প্রতিবেশীসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়াও পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার হিদাডাঙ্গা গ্রামের একই পরিবারের দুই জনসহ আট জন নিহত হয়েছেন। নিহতের নাম পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, নিহতদের লাশ পরিবারের কাছে পৌঁছেছে। নিহতদের দাফনের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমীন ইয়াছমীন বক্তব্য জানতে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি মিটিং আছেন পরে বক্তব্য দিবেন বলে জানান।
এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী,আলফাডাঙ্গা সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- ১চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ২জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৩বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৪টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৫বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৬ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৭স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৮আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৯পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ১০মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত