
ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী একটি ট্রাক সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক নিহত হয়েছে। রোববার (৩০ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার দেবীপুরে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো. মোস্তফা মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মুহুরদীচর গ্রামের বাসিন্দা। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। খবর পেয়ে জেলার মহিপাল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় চালক মো. মোস্তফাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মোস্তফা ট্রাকটির চালকের পাশের আসনে বসে ছিলেন। তার পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। সম্ভবত চালকের সহকারী ট্রাকটি চালাচ্ছিলেন। ঘটনার পর থেকে চালকের সহকারী পলাতক রয়েছে। ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে থানার পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে।
এসকে
- ১দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ২পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
- ৩কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ৪জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৫মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৬গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৭যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৮রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি





পাঠকের মতামত