
ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যার পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেশ কিছু প্রতিষ্ঠানের জরুরি কাগজপত্র। ফলে সংশ্লিষ্টরা দুশ্চিন্তায় রয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার ছনুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি বন্যা পরবর্তী বেহাল দশায় রয়েছে। বন্যার পানিতে দ্বিতল ভবনের একতলা ডুবে যাওয়ায় আলমারি সহ দাপ্তরিক কাগজপত্রাদির অধিকাংশই পানিতে ভিজে পচে যায়। এক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কাগজপত্র নষ্ট হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আগামী বছর অনুষ্ঠেয় ৬৮ জন দাখিল পরীক্ষার্থীদের কাগজপত্রও নষ্ট হয়ে গেছে। বিগত সময়ের দাখিল, জেডিসি ও সমাপনী পরীক্ষার সনদসহ যাবতীয় কাগজপত্রও নষ্ট হয়ে গেছে।
মাদ্রাসার সুপার মো. আনোয়ার হোসেন জানান, গত ২১ আগস্ট হু হু করে বন্যার পানি বাড়ে। বন্যার পানি নেমে যাওয়ার পর মঙ্গলবার তিনি মাদ্রাসায় গিয়ে অফিস কক্ষে ধ্বংসস্তূপের দৃশ্য দেখতে পান। কয়েকজন শিক্ষক-কর্মচারীর সহায়তায় আলমারিতে সংরক্ষণে থাকা কিছু জরুরি কাগজপত্র দোতলায় তুলতে সক্ষম হলেও বিল-ভাউচার ও অধিকাংশ কাগজপত্র নষ্ট হয়ে গেছে।
তার দাবি, চেয়ার-টেবিল, টিনশেড ঘর, কম্পিউটার, গ্রন্থাগারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আসবাবপত্র নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।
সিনিয়র শিক্ষক মো. নেছার উদ্দীন জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর তারা মাদ্রাসায় যান। সেখানে মাদ্রাসায় থাকা তাদের এমপিওভুক্তিসহ জরুরি কাগজপত্র পানিতে ভিজে নষ্ট হতে দেখেন। এ ঘটনায় মাদ্রাসায় পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এদিকে বন্যা পরিস্থিতিতে গত ২০ আগস্ট থেকে জেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজসহ ৯২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। এরমধ্যে প্রাথমিক বিদ্যালয় ৫৫৯টি, মাধ্যমিক বিদ্যালয় ১৯৩টি, মাদ্রাসা ১২৮টি, কলেজ ৩০টি, কারিগরি, ডিপ্লোমা ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট ১০টি প্রতিষ্ঠান রয়েছে।
এম পি
- ১শফিউল বারীর মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ
- ২গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ৩জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী
- ৪ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ৫চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- ৬বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৭বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ৮স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ৯আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ১০নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৩জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৮‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু





পাঠকের মতামত