
সদ্য ঘোষিত ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে শাহাদাত হোসেন টিপু নির্বাচিত হওয়ায় তাঁকে এক সংবর্ধনা প্রদান করেছে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উকিল বাড়ি দরজা এলাকার স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২৬জুন) সন্ধায় আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ নুরুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা কামরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল হুদা, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর ফেনী জেলা সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দোলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সমবায় দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবর, জিসপ-এর জেলা সহ-সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন বেলাল, বিএনপি নেতা আবু তৈয়ব খন্দকার, মহিন আহমেদ, যুবদল নেতা নুর ইসলাম, মির্জা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কামরুল হাসান এবং জিসপ-এর উপজেলা সভাপতি মোশারফ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা শাহাদাত হোসেন টিপুর রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও দলীয় প্রতি তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, জেলা যুবদলের সদস্য হিসেবে টিপু দলের কাজকে আরও বেগবান করবেন এবং যুব সমাজকে সংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখবেন। অনুষ্ঠানটি স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠান শেষে ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুর রোগ মুক্তি কামনা দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোশারফ হোসেন।
এনজে
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ৪মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৫হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৬প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৭বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৮বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৯‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ১০কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৭বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত