
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান ফের বিয়ে করেছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানি অভিনেতা ও মডেল মির্জা বিলালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।
রোববার এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করে রেহাম বলেন, ‘মির্জা বিলালের পরিবারের আশীর্বাদ ও আমার ছেলের উপস্থিতিতে সিয়াটলে সুন্দরভাবে আমাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই বিয়েতে উকিল ছিল আমার ছেলে।’ টুইটারে নিজেদের বিয়ের ছবিও টুইট করেছেন তিনি।
৩৬ বছর বয়স্ক মির্জা বিলাল এই প্রথমবার বিয়ে করেছেন কিনা— সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ৪৯ বছর বয়স্ক রেহাম খানের এটি তৃতীয় বিয়ে। তার প্রথম স্বামীর নাম ছিল ইজাজ রহমান।
১৯৯৩ পেশায় মনোরোগ বিশেষজ্ঞ ইজাজ রেহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ব্রিটেনপ্রবাসী পাকিস্তানি সাংবাদিক রেহাম, পরে ২০০৫ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।
তার ৯ বছর পর ইমরান খানের সঙ্গে বিয়ে হয় রেহাম খানের, কিন্তু তাদের দাম্পত্যজীবনের স্থায়ীত্ব ছিল মাত্র ১০ মাস; ২০১৫ সালেই তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। সেই বিচ্ছেদের জন্য অবশ্য ইমরান খানকে দায়ী করেছিলেন তিনি, ইমরানকে ‘অবিশ্বস্ত’ বলেও উল্লেখ করেছিলেন।
পরে ২০১৮ সালে ‘রেহাম খান’ নামে নিজের আত্মজীবনী প্রকাশ করেন রেহাম। সেখানে তিনি ইমরান খানের বিরুদ্ধে নিয়মিত মাদকগ্রহণে বাধ্য করা ও শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন।
ইমরান খান অবশ্য প্রকাশ্যে রেহামের এই অভিযোগের পাল্টা জবাব দেননি। রেহামের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি বুশরা বিবিকে বিয়ে করেন তিনি।
ইমরানের প্রথম স্ত্রীর নাম জেমিা গোল্ডস্মিথ। যুক্তরাজ্যের নাগরিক জেমিমার সঙ্গে ইমরান খান বিবাহবন্ধনে আবদ্ধ হন ১৯৯৫ সালে, পরে ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। সুলাইমান ইসা ও কাসিম নামে এই দম্পতির দুই ছেলে রয়েছে।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত