
ফ্যাটি লিভার ডিজিজ অত্যন্ত জটিল এক ব্যাধি। এতে আক্রান্ত হলে লিভারে জমে মেদ। তারপর ধীরে ধীরে সেখানে প্রদাহ হয়। ফলে লিভারের কার্যক্ষমতা হারাতে শুরু করে।
তাই সুস্থ-সবল জীবন কাটাতে ফ্যাটি লিভারকে বশে আনতেই হবে। আর সে কারণে ডায়েটে কয়েকটি খাবার রাখা জরুরি। এমন কিছু খাবার আছে যেগুলো লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে।
খাবারগুলো হলো-
মাছ-মাংস-ডিম:
ফ্যাটি লিভারের মতো সমস্যা সমাধানে প্রতিদিনের ডায়েটে মাছ, মাংস, ডিম রাখতেই হবে। কারণ এগুলোতে আছে প্রোটিনের ভাণ্ডার। আর এই উপাদান লিভারের কোষের জন্য অত্যন্ত উপকারী। তাই নিয়মিত প্রোটিন সমৃদ্ধ খাবারকে পাতে জায়গা করে দিন। তবে ভুলেও কিন্তু ফ্যাটি লিভার নিয়ে মাটন খাবেন না। কারণ এই মাংসে থাকে স্যাচুরেটেড ফ্যাটের ভাণ্ডার যা কি না লিভারের ক্ষতি করে দিতে পারে। তাই এই নিয়মটা অবশ্যই মেনে চলুন।
শাক-সবজি:
আমাদের অতি পরিচিত শাক ও সবজিতে আছে ফাইবারের ভাণ্ডার। আর এই উপাদান কিন্তু দেহের ফ্যাট মেটাবোলিজম বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। শুধু তাই নয়, এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টও মজুত আছে যা কি না লিভারের প্রদাহ কমানোর কাজে বিশেষ ভূমিকা পালন করে। সুতরাং আর সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব এসব খাবারকে পাতে জায়গা করে দিন।
টকদই:
লিভারের স্বাস্থ্য ভালো রাখে এমন আরেকটি খাবার হলো টক দই। তাই সব ফ্যাটি লিভার রোগীদের নিয়মিত এই দুগ্ধজাত খাবার খাওয়ার পরামর্শ দেন এই পুষ্টিবিদ। তবে দই খেয়ে উপকার পেতে চাইলে বাড়িতে লো ফ্যাট মিল্ক দিয়ে দই তৈরি করে সেবন করতে হবে। ব্যাস এই কয়েকটি নিয়ম মেনে চললেই আপনার সুস্থ থাকার পথে আর কোনো বাধা থাকবে না।
কাঁচা হলুদ:
একাধিক সমস্যার সমাধান করতে পারে হলুদ। এমনকি ফ্যাটি লিভারের মতো অসুখকেও নিয়ন্ত্রণে আনতে এর জুড়ি মেলা ভার। আসলে কাঁচা হলুদের আছে প্রদাহনাশক ক্ষমতা। তাই নিয়মিত এই ভেষজ সেবন করলে যে লিভারের প্রদাহ অনেকাংশেই কমবে।
অল্প করে বারবার খাবার খেতে হবে:
অনেকক্ষণ পর খাবার খেলে লিভারে ফ্যাট জমার ঝুঁকি বাড়ে। তাই দ্রুত সুস্থ হয়ে ওঠার ইচ্ছে থাকলে অনেকক্ষণ বাদে খাবার না খেয়ে ২-৩ ঘণ্টা অন্তর অন্তর কিছু না কিছু মুখে চালান করুন। তাতেই আপনার সুস্থ হয়ে ওঠার পথ প্রশস্থ হবে।
বিএইচ
- ১রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ২যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৩আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ৪দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৫ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৬হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৭সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৮১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৯দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ১০জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৮ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১০বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল





পাঠকের মতামত