
উয়েফা নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়ন তারা। ২০১৯ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতার পর ২০১৯ সালে নেশনস লিগের আসরের শিরোপাও ঘরে তুলেছিল পর্তুগাল। কিন্তু নতুন এই টুর্নামেন্টের শিরোপা ধরে রাখতে পারছে না তারা। ২০২০ সালের নেশনস লিগের মূলপর্বে ওঠার আগেই বাদ পড়ে গেল তারা।
শনিবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের পঞ্চম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও পর্তুগাল। দুই দলের প্রথম ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র। যে কারণে এ ম্যাচের ফলাফলের গুরুত্ব ছিল অনেক বেশি। কেননা এ ম্যাচের সমীকরণ ছিল, জয়ী দল পাবে ফাইনালসের টিকিট আর শেষ হয়ে যাবে হেরে যাওয়া দলের সম্ভাবনা।
এমন সমীকরণ মাথায় রেখে খেলতে নেমে পর্তুগালের মানসিকভাবে এগিয়ে থাকার সাহস ছিল ঘরের মাঠে ম্যাচ হওয়ায়। কিন্তু তারা সেটি তেমনভাবে কাজে লাগাতে পারেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে একটিমাত্র গোল করে জয়ের তুলে নেয়ার পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ও নেশনস লিগের ফাইনালের টিকিটও নিশ্চিত করেছে সফরকারী ফ্রান্স।
১-০ গোলের এ জয়ের পর পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে গেছে ফ্রান্স। সমান ম্যাচে পর্তুগালের সংগ্রহ ১০ পয়েন্ট। নিজেদের শেষ ম্যাচে ফ্রান্স হারলে এবং পর্তুগাল জিতলে দুই দলের পয়েন্টই হবে সমান ১৩। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষেই থাকবে ফ্রান্স। যে কারণে এক ম্যাচ আগেই নিশ্চিত হয়ে গেছে পর্তুগালের শিরোপা দৌড় থেকে বিদায়।
অথচ ফ্রান্সের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটিতে আধিপত্য বিস্তার করেই খেলেছে পর্তুগিজরা। একের পর আক্রমণ সাজিয়েছে ম্যাচের দুই অর্ধেই। কিন্তু কাজের কাজ গোল তারা পায়নি। দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বেশ কয়েকটি জোরালো প্রচেষ্টা নাকচ করে দেন ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস।
তবে কম যায়নি ফ্রান্সও। কঠিন পরীক্ষা নিয়েছে পর্তুগালের রক্ষণের। প্রথমার্ধের পুরোটা সময় নিজেদের জাল অক্ষত রাখেন পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিসিও। কিন্তু ভুল করে বসেন দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই। সেই ভুলের সুযোগ নিয়ে দলকে এগিয়ে দেন এনগোলো কান্তে।
ম্যাচের ৫৩ মিনিটের সময় আদ্রিয়ান র্যাবিয়টের নিরীহ এক শট ঠেকাতে গিয়েও গ্লাভসছাড়া করে ফেলেন প্যাট্রিসিও। ফলে খালি জায়গায় পেয়ে যান কান্তে। সহজ সুযোগ পেয়ে আলতো টোকায় জয়সূচক গোলটি করেন কান্তে।
- ১ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা বাড়াতে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণের সমাপনী
- ৯ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
- ১০চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত