
ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ মার্চ) এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
ইসলামিক সেন্টার সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিনের সভাপতিত্বে ও নুরুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র আইজুদ্দিন তাইবি। উদ্বোধনী ভাষণ দেন সেন্টারের সভাপতি সিরাজুল ইসলাম সালাহউদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব জালাল আহমদ, এফএমসি প্রেসিডেন্ট শেখ ওকাসা বেন আহমেদ দাহো, এফএমসি জেনারেল সেক্রেটারি হাজদা মারেকার, ফ্রান্স বিএনপি নেতা এম এ তাহের, স্থানীয় এডজোয়া মেয়র আবদুল হক, স্যুর ম্যাডাম এলুদি, ফাদার ফ্রেডরিক, ফাদার ডমিনিক পেল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে, সেন্টারের মাদরাসার হিফজ বিভাগের শিশু শিক্ষার্থী নাফিন বিন হারুন পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিলের শুভ উদ্বোধন করেন। স্থানীয় শিশু শিল্পী ও সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীদের সঙ্গীত পরিবেশনাও দর্শকদের মনোযোগ আকর্ষণ করে।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা বলেন, ইসলামের একসময় গৌরবময় অধ্যায় ছিল, যখন আমরা ধর্মীয় অনুশীলন ও শিক্ষায় শীর্ষে ছিলাম। সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে আমাদের সবাইকে কাজ করতে হবে। পরবর্তী প্রজন্মকে ধর্মীয় শিক্ষা ও ইতিহাস সম্পর্কে জানাতে হবে, যাতে তারা সঠিকভাবে সচেতন হয়ে বেড়ে উঠতে পারে।
এ সময় রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বিশ্বে রাজনীতিতে ইসলাম ও মুসলমানদের নিয়ে যে ভুল ধারণা রয়েছে, তা নিরসনে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার ফ্রান্স কাজ করে যাচ্ছে। এই কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের কাজের মধ্য দিয়ে ফ্রান্সের অমুসলিমরা জানতে পারছে ইসলাম যে একটি শান্তির ধর্ম।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ববিনী গির্জা প্রধান ফাদার ডমিনিক পেল, কমিউনিটি ব্যক্তিত্ব এম এ তাহের, জালাল আহমদ সহ স্থানীয় সিটি কর্পোরেশনের সহকারী মেয়র, প্যারিসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতারাসহ বিপুল সংখ্যক কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী।
পরে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও পরকালের মুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব আহমাদুল ইসলাম।
বিএইচ
- ১মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
- ২বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম
- ৩আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
- ৪সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- ৫চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৬তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
- ৭বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৮ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ৯চাঁদপুরের সাবেক ডিসি মাজেদুর রহমানের বাধ্যতামূলক অবসর
- ১০রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৩ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু





পাঠকের মতামত