প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩ ১১:৩৫ এএম , আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৩ ১১:৩৭ এএম

বগুড়ার কাহালু উপজেলা বিএনপির নিখোঁজ সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন হৃদয় ও বীর কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তারা পরিবারকে ফোন করে বাড়ি নিয়ে যেতে বলেন। তবে বাড়ি আসার পর এতদিন কোথায় ছিলেন, কেউ তুলে নিয়ে গিয়েছিল কি না- এসব বিষয়ে কিছুই বলেননি তারা।

আনোয়ার হোসেনের ভাতিজা মো. নুরুনবী বলেন, ভোরে চাচা ফোন করে শেখাহার সিএনজি স্ট্যান্ডে আছেন জানালে পরিবারের লোকজন গিয়ে নিয়ে আসে। ঘটনার বিষয়ে কিছুই জানাচ্ছেন না, কারও সঙ্গে কথাও বলছেন না তিনি।

এদিকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশাররফ হোসেন জানিয়েছেন, দেলোয়ার হোসেনের সন্ধানও পাওয়া গেছে। রাতের মধ্যেই তিনি বাড়ি পৌঁছে যাবেন। নিজের ফেসবুকেও এ নিয়ে পোস্ট দিয়েছেন তিনি। তবে এখনো দেলোয়ারের সন্ধান পায়নি বলে জানিয়েছে তার পরিবার।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, আনোয়ারকে পাওয়ার কথা তার পরিবারের পক্ষ থেকে ফোন করে জানানো হয়েছে। তাকে নিয়ে থানায় আসতে বলা হলেও আসেনি।।

গত ১৪ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে শেরপুর উপজেলার পল্লী উন্নয়ন একাডেমি গেটের সামনে থেকে আনোয়ার এবং দুপচাঁচিয়া উপজেলা সদরের একটি স্কুলের সামনে থেকে দেলোয়ারকে তুলে নেওয়ার অভিযোগ করে পরিবার। পরে সন্ধান চেয়ে জিডি করেও কাজ না হলে ২৬ ডিসেম্বর হাইকোর্টে রিট করা হয়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...