
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সাইকো’ সিনেমার প্রচারণায় বগুড়ায় হলে বসে দর্শকদের সাথে ছবি দেখলেন ছবিটির নায়ক রোশান, নায়িকা পূজা চেরি ও পরিচালক অনন্য মামুনসহ অন্যান্য কলাকুশলীরা। সোমবার সন্ধ্যায় শহরের সোনিয়া সিনেমা হলে আসেন তারা। এসময় ছবির দর্শকদের সাথে তারা কথা বলেন ও ভক্তদের সাথে ছবি তুলেন।
পরে সাংবাদিকদের সাইকো সিনেমা নিয়ে কথা বলেন তারা। এসময় সিনেমাটির নায়ক রোশান বলেন, ‘এবার আমার অভিনীত সিনেমা তৃতীয়বারের মতো ঈদে মুক্তি পেল। খুব ভালো লাগছে। আর আমি অ্যাকশন সিনেমা করতে পছন্দ করি। সাইকো সেই ঢংয়েরই সিনেমা।’
অভিনেত্রী পূজা চেরি বলেন, সাইকো সিনেমার গল্প অসাধারণ। এতে সুন্দর গান, লোকেশন, ডায়লগ আছে। সব মিলিয়ে সাইকো একটি ফুল মাসালাদার ও ফুল প্যাকেজের সিনেমা। এছাড়া বগুড়ায় এসে ভাল লাগছে। আমি এতোটা আশা করিনি তবে এখানে আসার পর আমার ধারণা পাল্টে গেছে।
ছবিটির পরিচালক অনন্য মামুন বলেন, এবারের ঈদের তিনটা ছবি মুক্তি পেয়েছে- সাইকো, দিন দ্যা ডে ও পরাণ। আমার অনুরোধ বাংলা চলচ্চিত্রকে ভালোবাসলে আপনারা তিনটা ছবিই হলে গিয়ে দেখুন। তিনি বলেন, সাইকো সিনেমাটিতে এ্যাকশন, ড্রামা, গান সবকিছুই রয়েছে। সাইকোর বেশ ভালো সাড়া পাচ্ছি।
উল্লেখ্য, অনন্য মামুনের পরিচালনায় ‘সাইকো’ সিনেমাটি এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রোশান ও পূজা চেরি। রোশান-পূজা ছাড়াও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ। সাইকো সিনেমাটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রডাকশন। বাংলাদেশ ও নেপালে ছবিটির শুটিং করা হয়েছে।
- ১সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ২বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৬হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ৭ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৪মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৫লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৮স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৯জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান





পাঠকের মতামত