প্রকাশিত: জানুয়ারী ১২, ২০২৪ ১০:৪৪ এএম

নতুন মন্ত্রিসভার সদস্যদেরকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন টানা চতুর্থবার প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হিসেবে শপথ নেওয়া শেখ হাসিনা।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে শ্রদ্ধা জানান তিনি। পরবর্তীতে নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এছাড়া নবনিযুক্ত প্রতিমন্ত্রীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

একই দিন সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবারের ও সব মিলিয়ে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পঞ্চম মেয়াদে রাষ্ট্র পরিচালনায় এবারের মন্ত্রিসভায় রয়েছেন ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

শহীদ জিয়ার হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে ...

তথ্য উপদেষ্টা পাঁচ মাসে সরকারের বড় চ্যালেঞ্জ ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন

বিগত ১৭ বছরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়া রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনই সরকারের গত পাঁচ মাসে সবচেয়ে বড় ...

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিতের নির্দেশ

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ...