প্রকাশিত: জুন ১৬, ২০২৪ ১:০৯ পিএম

রাত পোহালেই ঈদ। নাড়ির টানে ঈদের ছুটিতে বাড়ি ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কয়েক গুণ চাপ বেড়েছে যানবাহনের। ফলে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে টোল আদায়ের হার।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫১ হাজার ৮৯১টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে তিন কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৪৫০ টাকা।

এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ৩৪ হাজার ২৩৬টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ২২ লাখ ১০ হাজার ৪৫০ টাকা।

সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১৭ হাজার ৬৫৫টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৪৩ লাখ ২১ হাজার টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল কালের কণ্ঠকে বলেন, যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে। এবারও ঘরমুখো মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে।

এদিকে মহাসড়কে যানজটের কারণে বঙ্গবন্ধু সেতু ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়ক হয়ে ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ঈদ যাত্রা যানজটমুক্ত ও নির্বিঘ্ন করতে মহাসড়কে প্রায় ৮০০ পুলিশ সদস্য নিরলস পরিশ্রম করছে। গত কয়েক বছর এ মহাসড়ক দিয়ে ভোগান্তিমুক্ত ঈদ যাত্রা করেছে মানুষ।

উল্লেখ্য, দেশের দ্বিতীয় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গ ও ময়মনসিংহের প্রায় ২৩ জেলার যানবাহন চলাচল করে। ঈদে অতিরিক্ত যান, দুর্ঘটনা কিংবা টোল প্লাজায় ধীরগতির কারণে অনেক সময় মহাসড়কে যানজট লাগে। এবার কখনো কখনো যানজট কিংবা ধীরগতি থাকলে দীর্ঘ ভোগান্তি নেই

স্বাভাবিকভাবে সেতু দিয়ে প্রতিদিন ১৮-১৯ হাজার যানবাহন পারাপার হয়। ঈদে এর সংখ্যা দাঁড়ায় দুই থেকে তিন গুণ। এই ঈদে টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

এএন

শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের ...

চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত

কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজ) পরিচালনার সম্ভাবনা ও সক্ষমতা যাচাইয়ে দুই দিনের সফরে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সরিষাবাড়ীর হুমায়ুন করিম

বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট মো: ...