প্রকাশিত: মার্চ ৪, ২০২৪ ৯:৪৮ এএম

আগামী ২৫ মার্চ চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে। ওইদিন সকাল ১০টা ২৩ মিনিটে শুরু হয়ে গ্রহণ চলবে বিকাল ৩টা ২ মিনিট পর্যন্ত।

ভারতের পাশাপাশি, আমেরিকা, জাপান, রাশিয়া, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন এবং অন্যান্য স্থান থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। এছাড়া বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণের দেখা মিলতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ২৫ মার্চ চন্দ্রগ্রহণটি খালি চোখে দেখা যাবে না।

মার্চের পূর্ণিমা তিথির মধ্যেই পড়ছে চন্দ্রগ্রহণ। অন্যদিকে, দোল পূর্ণিমায় এই চন্দ্রগ্রহণ পড়া নিয়ে অনেকেই শাস্ত্রমত সম্পর্কে উদ্বিগ্ন।

প্রসঙ্গত, নিজের কক্ষপথে চলার সময় যখন চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় সূর্যের সঙ্গে অবস্থান করে, তখন সূর্য আর চাঁদের মাঝে চলে আসে পৃথিবী। এর ফলে পৃথিবীর ছায়া চাঁদে পড়ে। আর সেই মহাজাগতিক ঘটনাকেই চন্দ্রগ্রহণ বলা হয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ডেস্কটপে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে সাময়িক বিভ্রাট দেখা দিয়েছে। একই সঙ্গে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম ...

ডিজিটাল অর্থনীতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তিনির্ভর আর্থিক জালিয়াতি

প্রতি দুই সাইবার অপরাধের একটিই এখন আর্থিক জালিয়াতি ৫ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে সাইবারভিত্তিক আর্থিক ...

দোহাটেক নিউমিডিয়া স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে আসছে

দোহাটেক নিউমিডিয়া দীর্ঘদিন ধরে স্বচ্ছতা, দক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে ...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ ১০০ টাকা রিচার্জে ৩৮ টাকা কাটে কর! সমাধানের চেষ্টা চলছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ...

এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি নিজেদের সিএসআর (করপোরেট সামাজিক দায়বদ্ধতা) হিসেবে গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশনের ...