
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন (কাঠালতলী) পরিষদ কার্যালয় সাড়ে ৪ বছর পর ফিরেছে নিজস্ব ভবনে। ২০২১ সালের ২৫শে এপ্রিল ইউনিয়ন পরিষদ ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি কক্ষসহ ভবন, কার্যালয়ের সকল নথিপত্র, আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
দীর্ঘ প্রায় সাড়ে ৪ বছর ভাড়া দোকানে কার্যক্রম চালানো হয় ইউনিয়ন পরিষদের। এতে জনপ্রতিনিধি ও ইউনিয়নবাসী নানান ভোগান্তি পোহাতে হয়। প্রায় এক বছর পর জেলা পরিষদের অর্থায়নে নির্মাণ কাজ শুরু হয় নতুন ভবনের। অবশেষে নির্মাণ কাজ শেষ হলে বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।
ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিনের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা আহমেদ জাকারিয়ার উপস্থাপনায় নবনির্মিত ভবনের উদ্বোধন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করে যে সম্মান দেখিয়েছেন, সর্বোচ্চ সেবা দিয়ে তাদের এই সম্মানের বদলা ও মর্যাদা দিতে হবে।
তিনি ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যদের অনিবন্ধিত শিশুদের খুঁজে বের করে জন্মনিবন্ধন ও মৃত ব্যক্তিদের মৃত্যু নিবন্ধন করার আহ্বান জানান। তিনি প্রত্যেক ইউপি সদস্যকে মাসে কমপক্ষে ছয়টি করে জন্মনিবন্ধন করানোর জোরালো তাগিদ দিয়েছেন এই কর্মকর্তা।
- ১সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ২বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৬হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ৭ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ১০সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত