
বন্যায় কোনো পরিবারের গরু মারা গেলে সংশ্লিষ্ট পরিবার ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ পাবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এছাড়া ছাগল বা ভেড়া মারা গেলে প্রতিটি গবাদিপশুর জন্য ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা মিলবে বলে তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে চট্টগ্রামের সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ তথ্য জানান।
এদিকে চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, সাম্প্রতিক বন্যায় জেলায় ব্যাপক গবাদিপশু ও হাঁস-মুরগির প্রাণহানি ঘটেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, বন্যায় এ পর্যন্ত জেলায় ৩৯টি গরু, ৯৫টি ছাগল এবং ৪২টি ভেড়া মারা গেছে। পাশাপাশি ১ লাখ ৪২ হাজার ১৩৭টি মুরগি এবং ১ হাজার ৩শ হাঁস বন্যায় মারা যাওয়ার কথা জানানো হয়েছে।
এই পরিস্থিতিতে প্রকৃত ক্ষতিপূরণ নিশ্চিতে প্রাণিসম্পদ অধিদপ্তরকে যথাযথ তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন ত্রাণ মন্ত্রী।
মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এই সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
টিআর
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৭লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত