
মৌলভীবাজার ও রাজনগর উপজেলার বন্যা পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমান।
শুক্রবার(১০ জুলাই) এক বিশেষ বার্তায় নাসের রহমান এমপি বলেন, রাজনগর উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকা, নিচু অঞ্চল, নদী তীরবর্তী ও দুর্গম জনপদের মানুষের নিরাপত্তায় প্রয়োজনীয় সতর্কতা, নিরাপদ আশ্রয়,জরুরি সহায়তা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
তিনি সরকারি সকল সংস্থা, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন,“দুর্যোগপূর্ণ এই সময়ে মানুষের জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
নাসের রহমান তার দলীয় নেতাকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে বন্যাকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন,“ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে সতর্ক করুন, প্রয়োজন হলে তাদের নিরাপদ আশ্রয়ে যেতে সহযোগিতা করুন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে মানবিক সহায়তায় এগিয়ে আসুন।”
এমপি নাসের রহমান আরও বলেন, “এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো মানুষের জীবন, নিরাপত্তা ও মানবিক সহায়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।”
বার্তার শেষে তিনি মহান আল্লাহ তাআলার কাছে সকলের নিরাপত্তা কামনা করে বলেন, “মহান আল্লাহ তাআলা সবাইকে নিরাপদ রাখুন।
এনজে
- ১অগ্রণী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২২ জুলাই
- ২শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৩ফুটবল খেলার বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা
- ৪প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৫রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৬সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
- ৭দেশের ১৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- ৮মধ্যপ্রাচ্যে ইরানের ব্যাপক হামলা, এক মার্কিন সেনা নিহত
- ৯আর্জেন্টিনাকে কাঁদিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- ১০মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ১০ওমানে বাংলাদেশ নারী হকি দল চ্যাম্পিয়ন





পাঠকের মতামত