
ইতালিতে নতুন বছর উদযাপনে আতশবাজির ঝলকানি ও বিকট শব্দে মারা গেলো শত শত পাখি। যে ঘটনাকে ‘গণহত্যার’ সঙ্গে তুলনা করেছে প্রাণী অধিকার রক্ষার আন্তর্জাতিক সংগঠন আইওপিএ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজ।
প্রতিবেদনে বলা হয়, আতশবাজিতে অনেক পাখি প্রাণ হারালেও এদের বেশির ভাগই স্টার্লিং পাখি। ঠিক কী কারণে বিপুল সংখ্যক পাখি মারা গেল, সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি দেশটির সরকার। তবে গাছগাছালি অঞ্চলে ব্যাপক হারে আতশবাজি পোড়ানোর কারণে পাখিদের এই পরিণতি হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করছে আইওপিএ।
সংগঠনের মুখপাত্র লোরডানা ডিজিলিও বলছেন, ‘তারা ভয় থেকে মরতে পারে। বিকট শব্দ শুনে সবাই একসঙ্গে আকাশে উড়েছে। একে-অপরের সঙ্গে ধাক্কা খেয়েছে, জানালায় গিয়ে পড়েছে, বিদ্যুতের তারে বেঁধেছে। ভুলে গেলে চলবে না, তারা হার্ট-অ্যাটাকেও মারা যেতে পারে।’
অথচ করোনার প্রকোপ ঠেকাতে রোমে আতশবাজি নিষিদ্ধ করা হয়েছিল। রাত দশটা পর্যন্ত শহরে কারফিউ ছিল। এই ঘটনার পর প্রাণীদের সুরক্ষার জন্য আতশবাজির বিক্রি নিষিদ্ধের আহ্বান জানিয়েছে আইওপিএ-এর ইতালিয়ান শাখা।
বাণিজ্যপ্রতিদিন/এমএইচ
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ২ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে: বাণিজ্যমন্ত্রী
- ৫দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৪৭ কোটি টাকার
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৯নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ১০শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৩সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৪সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৬সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৭ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৯কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ১০গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত