
ভ্যাট পরিশোধ ও ভ্যাট রিটার্ন জমা দেওয়াসহ সরাসরি ভ্যাটসংক্রান্ত সেবা পেতে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) পেয়েছে বিশ্বের বৃহত্তম দুই প্রযুক্তি জায়ান্ট ‘গুগল’ও ‘অ্যামাজন’।
গত মঙ্গলবার (২৫ মে) ও বৃহস্পতিবার (২৭ মে) এই দুই প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন দেওয়া হয়। এর মাধ্যমে দেশের বাইরে থেকে পরিচালিত কোনো সংস্থা প্রথমবারের মতো বিআইএন-এর নিবন্ধন পেল।
এ বিষয়ে এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘সোমবার ও বৃহস্পতিবার গুগল ও অ্যামাজনকে একটি বিআইএন নম্বর দেওয়া হয়েছে। যা যথাক্রমে গুগল এশিয়া-প্যাসিফিক পেটি লিমিটেড এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইনক নামে নিবন্ধন করেছে।’
এর মাধ্যমে প্রতিষ্ঠান দুটি এখন বাংলাদেশ থেকে প্রাপ্ত রাজস্বতে ১৫% ভ্যাট দেবে এবং প্রতি বছর শেষে মোট ব্যবসায়িক লেনদেনের হিসাব (রির্টান) জমা দেবে বলে জানান এই রাজস্ব কর্মকর্তা।
প্রসঙ্গত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ফেসবুক, ইউটিউব, গুগলের মতো প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন করতে হবে এবং বাংলাদেশে তাদের অফিস বা এজেন্ট নিয়োগ দিতে হবে। পাশাপাশি দেশের প্রচলিত নিয়ম মেনে ভ্যাটও দিতে হবে। অন্যথায় তারা এদেশে ব্যবসা করতে পারবে না। তবে বাংলাদেশে তাদের স্থায়ী অফিস না থাকায় এ বিষয়ে কিছুটা জটিলতার সৃষ্টি হয়।
পরে ২০২০ সালে এনবিআরের চাপের পরে ফেসবুক বাংলাদেশে ব্যবসা করার জন্য একটি এজেন্ট নিয়োগ করেছিল। কিন্তু বাংলাদেশে এখনো ফেসবুকের বিআইএন নেই।
রাজস্ব কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের মতে, এই পদক্ষেপের ফলে ফেসবুকসহ অন্যান্য এই জাতীয় সংস্থাগুলোর নিবন্ধন প্রক্রিয়ার পথ সহজীকরণ হবে।
- ১জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা
- ২সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
- ৩কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৪তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার
- ৫ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা
- ৬জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করা হবে: মির্জা ফখরুল
- ৭সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯চা শিল্পে নতুন ইতিহাস সৃষ্টি
- ১০রায়পুরে বিয়েবাড়িতে মাংস ঝাল হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
- ১মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৭ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৮বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৯সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ১০জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন





পাঠকের মতামত