
মেহেরপুর মুজিবনগর উপজেলার খাঁনপুর গ্রাম থেকে জামায়াতে ইসলামীর আট নারী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে বিপুল পরিমান উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে। সরকার বিরোধী নাশকতা মূলক কার্যকলাপ, উগ্র জনমত সৃষ্টির পরিকল্পনা সভা করার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
গত বুধবার দুপুরে মুজিবনগর উপজেলার খাঁনপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর বাড়িতে এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- খাঁনপুর গ্রামের আবু সিদ্দিকীর স্ত্রী জামায়াতের নারী নেত্রী রেবেকা খাতুন (৩৫), একই গ্রামের সুমন আলীর স্ত্রী জেসমিন খাতুন (৩৪), ফিরোজ আলীর স্ত্রী নাসিমা খাতুন (৩৫), আসাদুল হকের স্ত্রী কুলচম খাতুন (৩৮), মনোয়ার হোসেন এর স্ত্রী জুলেখা খাতুন (২১), শরিফ উদ্দীনের স্ত্রী শান্তনা খাতুন (৩২), মুকুল আলীর স্ত্রী শামসুন্নহার (৩৭), শরিফুল ইসলামের স্ত্রী সালমা খাতুন (৩১)।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান- গোপন সংবাদের ভিত্তিতে খাঁনপুর গ্রামের আবু সিদ্দিকের বাড়িতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক জন পালিয়ে যায়। এসময় জামায়াতের আট নারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ওসি মেহেদী রাসেল আরও জানান- সরকার সম্পর্কে বিদ্বেষ ও মিথ্যা তথ্য ছড়িয়ে নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে তারা এলাকার সহজ-সরল নারীদের একত্রিত করে গোপন সভা করছিল। যা জনগনের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের ধারায় তাদের নামে মামলা করা হয়েছে। গ্রেফতার হওয়া ৮ জনসহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছে পুলিশ। গ্রেফতারকতৃদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে বলেও জানান তিনি।
- ১যমুনা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২ফিনিক্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩অগ্রণী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪সিজেপির তীব্র বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ
- ৫শাহজালাল ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬প্রিমিয়ার ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা
- ৮চাঁদপুরে বাঁশ দিয়ে আটকে দেওয়া হলো মসজিদের প্রবেশপথ
- ৯কুষ্টিয়ায় হজ্ব ও ওমরাহ সেবা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ১০চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ১‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ২পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৬টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৭মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৮কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৯শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত