
সিরিয়ায় ইরান সমর্থিত দু’টি বিদ্রোহী মিলিশিয়া গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ হামলায় ১৭ জন নিহত হয়েছেন।
ওই অঞ্চলে গত দুই সপ্তাহে মার্কিন সেনাদের ওপর কিছু রকেট হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর তার নির্দেশে জানা মতে এটাই প্রথম হামলা। সিরিয়ায় যে স্থানে মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেট হামলা হয়েছিল গত বৃহস্পতিবারের ওই হামলা নির্দিষ্ট করে সে স্থানে চালানো হয়নি। তবে মার্কিন বাহিনীর হামলার স্থানে ইরান সমর্থিত শিয়া মিলিশিয়ারা সক্রিয় রয়েছে।
মার্কিন বাহিনীর হামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশনায় হামলাটি চালানো হয়েছে। মার্কিন ও যৌথ বাহিনীর ওপর সম্প্রতি যে রকেট হামলা হয়েছে তার জবাব দিতেই যে শুধু বাইডেন এটি অনুমোদন দিয়েছেন তা নয়, বরং মার্কিন সেনাদের ওপর হুমকির বিষয়টিকেও মোকাবিলা করতে বলেছেন তিনি।
কিরবি বলেন, সিরিয়ায় মোতায়েন যৌথ বাহিনীর অংশীদার ও মার্কিন মিত্রদেশগুলোর সঙ্গে পরামর্শ করেই প্রেসিডেন্ট বাইডেন হামলা চালানোর এ সিদ্ধান্ত নিয়েছেন। এ হামলায় সিরিয়া সীমান্তে ইরান সমর্থিত কাইতিব হিজবুল্লাহ, কাইতিব সায়েদ আল শুহাদাসহ কয়েকটি মিলিশিয়া গোষ্ঠীর একাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, সিরিয়া যুদ্ধের ওপর নজর রাখা যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, মার্কিন বাহিনীর হামলায় ইরানপন্থী ১৭ জন মিলিশিয়া নিহত হয়েছেন।
সিরিয়া-যুদ্ধের ওপর নজর রাখা যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, মার্কিন বাহিনীর হামলায় ইরানপন্থী ১৭ জন মিলিশিয়া নিহত হয়েছেন।
মার্কিন সেনাদের ওপর রকেট হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র নির্দিষ্ট করে কোনো গোষ্ঠীকে অভিযুক্ত বা তারা ইরানের সমর্থনপুষ্ট বলে উল্লেখ করেনি। তবে গত বৃহস্পতিবারের হামলার মধ্য দিয়ে বাইডেন প্রশাসন কাকে অভিযুক্ত করতে চায়, তা স্পষ্ট করে দিয়েছে।
সিরিয়ায় ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গত ১৫ ফেব্রুয়ারি মার্কিন সেনাদের লক্ষ্য করে চালানো রকেট হামলায় এক বেসামরিক ঠিকাদার, চার মার্কিন ঠিকাদার ও এক মার্কিন কর্মী আহত হন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ ইরবিলে গত ১৫ ফেব্রুয়ারির হামলার সঙ্গে তার দেশের কোনো রকম সংশ্লিষ্টতার কথা নাকচ করে দিয়েছিলেন।
- ১তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ২‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৩মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৪পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৫খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৬চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৭সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৮ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৯রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১০ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৩সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৪কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৫চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত