প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২ ১২:১৬ পিএম , আপডেট: এপ্রিল ৯, ২০২২ ১২:২৪ পিএম
বাউফলে নিখোঁজে

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ৬ দিন পর মোসাঃ নুসরাত জাহান(৪) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৮ই এপ্রিল) সন্ধ্যা ৬টায় উপজেলার বাহির দাশপাড়া গ্রামের দাশপাড়া- নওমাল সড়কের পাশের খাল থেকে লাশটি উদ্ধার করে বাউফল থানা পুলিশ। নুসরাত উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাহির দাশপাড়া গ্রামের মো:ফরিদ মৃধার মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৩রা এপ্রিল বিকেল থেকে নিখোঁজ রয়েছে নুসরাত। এরপর বহু খোঁজাখুঁজির পরেও কোন খোঁজ না পাওয়া গেলে ৬ই এপ্রিল বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করে নুসরাতের পরিবার। ডায়েরি নম্বর ২৩০-০৬/০৪/২০২২.

পুলিশ জানায়, ৮ই এপ্রিল সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা মাকসুদা বেগম নামের একজন মহিলা নুসরাতের বাড়ির পাশের খালে একটি লাশ ভাসতে দেখে তাদেরকে জানালে পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করার জন্য আগামীকাল সকালে মৃতদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের ...

চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত

কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজ) পরিচালনার সম্ভাবনা ও সক্ষমতা যাচাইয়ে দুই দিনের সফরে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সরিষাবাড়ীর হুমায়ুন করিম

বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট মো: ...