প্রকাশিত: জুলাই ২২, ২০২৩ ১১:১৬ এএম

পবিত্র কোরআনের কপি পোড়ানো ইস্যুতে ইরাকের রাজধানী বাগদাদে থাকা সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে দেশটি। এর পরই বাগদাদ থেকে দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়ার পাশাপাশি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত সুইডেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ইরাক সরকার সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। এর আগে বুধবার ইরাকে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই সময় সুইডেনের দূতাবাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। যদিও তাতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এর পর শুক্রবার সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তাজনিত কারণে দূতাবাসের কার্যক্রম স্টকহোমে স্থানান্তর করা হয়েছে।

সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও সব কার্যক্রম নিরাপত্তার স্বার্থে স্টকহোমে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে আর কোনো কথা বলেননি তিনি।

এর আগে দূতাবাসে হামলার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী তোবিয়াস বিলস্ট্রোম এক বিবৃতিতে বলেছিলেন, যা হয়েছে তা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং এর তীব্র নিন্দা জানাই।

সুইডেনের পুলিশ স্টকহোমে কোরআন পোড়ানোর অনুমতি দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বাগদাদে দেশটির দূতাবাসে হামলার নিন্দা জানিয়েছে ইরাক সরকার।

বিপি/এএস

শেয়ার

পাঠকের মতামত

সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে আধুনিক, দ্রুতগামী ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি ...

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...