বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতা, দলীয় গ্রুপিং ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১২ জন নেতাকর্মী আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে পঞ্চকরণ ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক খলিফা (৪৫) ও আওয়ামী লীগ কর্মী বাবুল খলিফাকে (৫০) উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে বাগেরহাট থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অপর আহত যুবলীগ কর্মী জাকারিয়া খলিফা (২৬), বিপ্লব শেখ (৩৫), তাতীলীগ কর্মী সাইদুল ফকির (৫৫) ও মাদ্রাসাছাত্র আবুবকর খলিফাকে (২০) বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন খলিফা (৫০), রানী বেগম (৩৫), কৃষক লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক হানিফ শরীফ (৪০), ফারুক শরীফ (৪০) ও টুকু হাওলাদার (২৭)।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। পরিস্থিতি শান্ত আছে।
বিএইচ
- ১হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ২রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮পূবালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯এশিয়া প্যাসিফিকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০লাফার্জ হোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৮লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা





পাঠকের মতামত