প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২ ৭:৫৬ পিএম , আপডেট: এপ্রিল ১২, ২০২২ ৭:৫৭ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামে ধর্ম নিয়ে ফেসবুকে ষ্ট্যাটাস দেয়ার অভিযোগে বাড়ী ভাংচুর ও খড়ের গাদীতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

পুলিশ এ অভিযোগে সোমবার রাত ১০ টায় কৌশিক বিশ্বাসকে আটক করেছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আরো ১১ জনকে আটক করেছে পুলিশ ।

আটক ফেসবুকে ষ্ট্যাটাস দাতা কৌশিক বিশ্বাস আমরবুনিয়া গ্রামের রমনি বিশ্বাসের ছেলে। সে ৩ বছর ভারতে ছিলো, কৌশিক এক সপ্তাহ আগে ভারত থেকে এলাকায় এসে সাম্প্রদায়িক  উত্তোজনা সৃষ্টি করেছে  বলে স্থানীয়রা অভিযোগ করেছেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমরবুনিয়া গ্রামের বাসিন্দা কৌশিক বিশ্বাস ফেসবুক পেইজে ধর্ম  নিয়ে বেশ কয়েকটি আপত্তিকর পোস্ট এবং কমেন্টও করার অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কৌশিক বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে তারাবির নামাজের পর কৌশিক বিশ্বাসের  দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে একটি মিছিল বের করে।

এক পর্যায়ে মিছিলকারীরা কৌশিক বিশ্বাসের বাড়ী-ঘর ভাংচুর ও খড়ের গাদায় অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি এলাকায় বিপুল সংখক পুলিশ মোতায়েন করে।

পুলিশ ঘটনাস্থল থেকে রাত ১০টার দিকে ওই যুবককে আটক করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।
থানা অফিসার ইন চার্জ মো. সাইদুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য ১২ আরো ১২ জনকে আটক করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন যে ঘরটি ভংচুর হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি পাকা ঘর তৈরি করে দেব ।
জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক  বলেন, যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ।  যারা এ ঘটনার সাাথে তাদের চিহ্নিত করে তদন্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসা হবে।

শেয়ার

পাঠকের মতামত

এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন

এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতি বন্দোবস্ত’র নামে ভন্ডের বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ...

সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন স্থানে সেচ পাম্পের মোটর, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মিটার, ক্যাবল ও ঘরবাড়ীতে ধারাবাহিক চুরিরোধ ...

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ এবং ...

নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদে সেবাগ্রহণে আসা মায়েদের সুবিধার্থে একটি মাতৃদুগ্ধ কর্নার এবং নারীদের জন্য পৃথক ...

নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’

গরুর হাটে যাওয়ার পথে নেশা চক্রের খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়া টাঙ্গাইলের এক গরু ব্যবসায়ীকে ...