দুপুরে তাপদাহ, রাতে শীতল হাওয়া

বাগেরহাটে বাড়ছে ঠাণ্ডাজনিত শিশুরোগী

জেলা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬ ৭:১৫ পিএম

বাগেরহাটে দিনে তপ্ত রোদ আর রাতে হিমেল হাওয়ার কারণে বাড়ছে জ্বর, সর্দি-কাশি ও নিউমোনিয়ার মতো ঠান্ডাজনিত রোগ। যার মধ্য শিশুদের সংখ্যায় বেশি।

সোমবার (৩০ মার্চ) জেলা শহরের বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিত্রই এ অবস্থার স্পষ্ট প্রতিফলন।

হাসপাতালের ৩৬ শয্যার শিশু ওয়ার্ডে বর্তমানে ভর্তি রয়েছে ৮৪ জন রোগী। বিশেষ করে শিশুদের মধ্যে এসব রোগ আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী থাকায় একই বেডে একাধিক শিশুকে রাখতে হচ্ছে, কেউ কেউ মেঝেতেও চিকিৎসা নিচ্ছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুদের স্বজনরা বলছেন, হঠাৎ আবহাওয়ার পরিবর্তনেই তাদের সন্তানরা অসুস্থ হয়ে পড়ছে।

রোগীর বাবা রুবেল শেখ বলেন, দুই দিন ধরে আমার বাচ্চার জ্বর আর কাশি। রাতে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই দ্রুত হাসপাতালে নিয়ে আসি। এসে দেখি এখানে রোগীর ভিড়, বেড ও পাচ্ছি না ঠিকমতো।

রোগীর মা রহিমা বেগম বলেন,  দিনে গরমে ঘামছে, আবার রাতে ঠান্ডা লাগছে। এই কারণে বাচ্চারা বেশি অসুস্থ হয়ে পড়ছে। হাসপাতালের ডাক্তাররা চেষ্টা করছেন, কিন্তু এত রোগীর চাপ সামলানো কঠিন হয়ে যাচ্চে।

মো. শহিদুল ইসলাম নামে এক অভিভাবক জানান, এক বেডে দুই-তিনজন রোগী রাখতে হচ্ছে। তারপরও আমরা চিকিৎসা পাচ্ছি, এটাই বড় কথা। তবে পরিস্থিতি খুবই কষ্টকর।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সদর বলেন, আমাদের শিশু ওয়ার্ডে ৩৬টি শয্যার বিপরীতে বর্তমানে ৮৪ জন রোগী ভর্তি রয়েছে, যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।

ঋতু পরিবর্তনের কারণে এ ধরনের রোগীর চাপ হঠাৎ বেড়ে গেছে। আমরা অতিরিক্ত রোগীদেরও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, চিকিৎসক ও নার্সরা অতিরিক্ত সময় কাজ করছেন। রোগীর চাপ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ পরিস্থিতিতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ

গাজীপুরের কাপাসিয়ায় চরদুর্লভ খান আঃ হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের ...

সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চৌধুরী বাজারে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির সময় ...

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রায়হানের কবরে শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ রায়হানুল ইসলাম রায়হানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তাঁর পরিবারের সঙ্গে ...