জেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫ ৩:০৬ পিএম

বাগেরহাট-১ (মোল্লাহাট, চিতলমারী ও ফকিরহাট) আসনে আওয়ামী লীগের সাবেক নেতাকে বিএনপির মনোনয়ন দেওয়ার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। বুধবার (২৪ডিসেম্বর) বিকেলে মোল্লাহাট উপজেলার মাদ্রাসা ঘাট বাজার সংলগ্ন মেজেরে গাওলা এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ঝাড়ু হাতে নিয়ে কপিল কৃষ্ণ মন্ডলের মনোনয়ন বাতিলের দাবি জানান এবং তাকে “আওয়ামী লীগের গুপ্তচর” আখ্যা দেন। মিছিলে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিক্ষোভকারীরা জানান, বিএনপির প্রার্থী হিসেবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই বাবু কপিল কৃষ্ণ মন্ডল দীর্ঘদিন চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। আওয়ামী লীগ শাসনামলে তিনি নানা অনিয়ম, দুর্নীতি ও জনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। হঠাৎ করে এমন একজন ব্যক্তিকে বিএনপির মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

মোঃ সজ্জাদ খান বলেন, যে ব্যক্তি আওয়ামী লীগের আমলে ক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষের উপর জুলুম করেছে, লুটপাট করেছে সে কীভাবে বিএনপির প্রার্থী হয়? এটা শুধু তৃণমূলের সঙ্গে প্রতারণা নয়, শহীদ জিয়ার আদর্শের সঙ্গেও বিশ্বাসঘাতকতা। কপিল কৃষ্ণকে আমরা মানি না, মানব না।

মিজর মোল্লা বলেন, এই মনোনয়ন প্রমাণ করে কেউ কেউ ভেতর থেকে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের দোসরকে টিকিট দিয়ে বাগেরহাটের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। অবিলম্বে এই মনোনয়ন বাতিল করতে হবে।

আহদ শেখ রহিম শেখ বলেন কপিল কৃষ্ণ একজন মুখোশধারী আওয়ামী লীগার। আজ বিএনপির নাম ব্যবহার করে আবারও ক্ষমতার স্বপ্ন দেখছে। যদি দ্রুত মনোনয়ন বাতিল না করা হয়, তাহলে তৃণমূল আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা স্পষ্ট করে জানান, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট, বিতর্কিত ও জনবিরোধী কাউকে বিএনপির প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের ...

চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত

কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজ) পরিচালনার সম্ভাবনা ও সক্ষমতা যাচাইয়ে দুই দিনের সফরে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সরিষাবাড়ীর হুমায়ুন করিম

বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট মো: ...