গোলাম পরওয়ার গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের ...

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনগণের জন্য কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বৃহস্পতিবার (৬ জুন) সংসদে বাজেট উত্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের ৫৩তম বাজেট জাতীয় সংসদে উত্তাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রায় ৮ লাখ কোটি টাকার এই বাজেটে মূল্যস্ফীতি ছড়াবে ১৫ শতাংশ।
তার মতে, জনগণকে বোঝাতে গোঁজামিলের বাজেট দিয়েছে সরকার। বাজেটে এত ঋণ কীভাবে শোধ হবে তার সঠিক খাত নেই। সরকারকে ব্যাংক ঋণের ওপর নির্ভর করতে হবে।
বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা দেয়ায় লুটেরা ও দুর্নীতিবাজরা আরও সুযোগ পাবে বলে অভিযোগ করেন তিনি।
এআরএস

পাঠকের মতামত