
দেশের সামষ্টিক অর্থনীতিতে গতি ফেরানো এবং টেকসই প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় বাজেট পেশ করতে আজ জাতীয় সংসদে যাচ্ছে বিএনপি সরকার। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই মেগা বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসের ৫৫তম এবং বর্তমান সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট।
এবারের বাজেটের মূল কর বার্তা হলো— কালো টাকা সাদা করার সুযোগ নয়, বরং করভিত্তি সম্প্রসারণ, কর ফাঁকি রোধ, পুঁজিবাজার শক্তিশালীকরণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমানো।
২০২৬-২৭ বাজেটে কারা লাভবান
বিনিয়োগকারী ও শিল্প উদ্যোক্তা
বাজেটে করপোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড ও সুকুক বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপরও বাজেটে জোর দেওয়া হয়েছে।
প্রযুক্তি খাত
এবারের বাজেটে স্টার্টআপ, নারী উদ্যোক্তা ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল প্রস্তাব করা হয়েছে। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারসহ প্রযুক্তিপণ্য উৎপাদনে ভ্যাট অব্যাহতির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে।
ইলেকট্রিক যানবাহন শিল্প
ইলেকট্রিক বাস, ট্রাক, থ্রি-হুইলার ও ফোর-হুইলার উৎপাদনে কর ও ভ্যাট সুবিধা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে।
কিডনি ও চক্ষু রোগী
ডায়ালাইসিসে ব্যবহৃত কিছু উপকরণ ও চোখের চিকিৎসা সরঞ্জাম আমদানিতে কর ছাড় দেওয়ার প্রস্তাব রয়েছে, ফলে চিকিৎসা ব্যয় কমতে পারে।
সাধারণ ভোক্তা
নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন কর ও শুল্ক সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
যাদের জন্য চাপ
কর ফাঁকিদাতা
বাজেটে করভিত্তি সম্প্রসারণ, ডিজিটাল নজরদারি ও কর প্রশাসন শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। কর ফাঁকি রোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
কালো টাকা গচ্ছিত রাখা ব্যক্তি
বাজেটে কালো টাকা সাদা করার কোনো বিশেষ সুযোগ রাখা হয়নি। ফলে পূর্বের মতো বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ নেই।
বিলাসী ও উচ্চমূল্যের কিছু পণ্যের আমদানিকারক
কিছু উচ্চমূল্যের শৌখিন পণ্যের ওপর নতুন বা অতিরিক্ত ভ্যাট আরোপের প্রস্তাব রয়েছে।
এএ
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ১০ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম





পাঠকের মতামত