
কুষ্টিয়ার মিরপুরে মঈনউদ্দিন প্রমানিক (৩৬) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার পর মরদেহ তামাক খেতে ফেলে রেখেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার ধলসা গ্রামের মাঠের একটি তামাক ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মঈনউদ্দিন প্রমানিক ওই গ্রামের মৃত মাজেদ প্রমানিকের ছেলে।
নিহতের ছোট বোন মিলি আক্তার বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রতিবেশী রাসেলের সঙ্গে তার ভাই মঈনউদ্দিন প্রমানিকের বিরোধ চলছিলো। কিন্তু বেশ কয়েকদিন ধরে রাসেল তার ভাইয়ের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। গেল রাত ৯টার দিকে রাসেল তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সকালে এলাকার কয়েকজন মানুষ মাঠে কাজ করতে গিয়ে মঈনউদ্দিন প্রমানিকের মরদেহ দেখতে পায়। তাকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে বলে মনে হচ্ছে। এই ঘটনার বিচার চান তারা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া খবরে সকালের দিকে একটি কলাবাগান থেকে মঈনউদ্দিন প্রমানিকের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঈনুদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। জড়িতদের ধরতে কাজ শুরু করেছেন তারা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘মইন উদ্দিনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
এনজে
- ১টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ২রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩লোহিত সাগর এড়িয়ে উত্তমাশা অন্তরীপের পথে সৌদির ৮ ট্যাংকার
- ৪জনতা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫কবি নজরুল কলেজের ইলেকট্রিশিয়ান আমানের স্ত্রী নিখোঁজ
- ৬রিপাবলিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ৯ক্লান্তি দূর করতে ওষুধ নয়, ভরসা হতে পারে ৭টি প্রাকৃতিক অভ্যাস
- ১০চারিত্রিক স্খলন থেকে বাঁচতে যে দোয়া পড়তেন মহানবী (সা.)
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি





পাঠকের মতামত