
ফরিদপুরের বোয়ালমারীতে বেপরোয়া লোকাল বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর কবির শিকদার (৪০) নামে এক সিমেন্ট ব্যবসায়ীর নিহতের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে নিহতের স্ত্রী ও কন্যা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মাইজকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোতাশী মোমিন মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের মৃত আক্কাস সিকদারেরর ছেলে। নিহতের দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
জানা যায়, বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের রড সিমেন্ট ব্যবসায়ী আলমগীর সিকদার, তার স্ত্রী মুন্নি বেগম (২৮) ও মেয়ে মুনমুনকে (০৫) নিয়ে ডিসকভার মোটরসাইকেল যোগে বোয়ালমারী বাজার থেকে সাতৈর বাজারে যাচ্ছিলেন। বোয়ালমারী পৌরসদরের মোমিন মার্কেটের সামনে পৌঁছালে বিপরীত দিক ফরিদপুর থেকে ছেড়ে আসা আলফাডাঙ্গাগামী লোকাল বাস তামীম ট্রাভেলস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে আলমগীর কবির শিকদার ও তার স্ত্রী কন্যা রাস্তার উপর ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে আলমগীর কবির শিকদার মারা যায়।
স্থানীয়রা হতাহতদেরকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী ও কন্যাকে জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বোয়ালমারী থানা পুলিশ খবর পেয়ে ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়েছে। নিহতের মরদেহ বিনা ময়না তদন্তে নিহতের পরিবার থেকে লাশ হস্তান্তরের আবেদন করলে লাশটি পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক উত্তম কুমার সেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে। বিনা ময়না তদন্তে নিহতের পরিবার থেকে লাশ হস্তান্তরের আবেদন করলে লাশটি পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- ১সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ২বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৬হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ৭ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৭ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৮জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৯কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত