
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং দলের গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে একাদশ দফায় আরও দুই দিনের অবরোধ ডেকেছে বিএনপি। আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) ও বুধবার (১৩ ডিসেম্বর) এ অবরোধ পালন করবে দলটি।
রোববার (১০ ডিসেম্বর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন।
রিজভী বলেন, চলমান একদফা আন্দোলনের কর্মসূচি হিসেবে আগামী ১২ ডিসেম্বর ভোর ৬টা থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত টানা অবরোধ চলবে। বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো এ কর্মসূচি পালন করবে।
তিনি আরও বলেন, আগামী ১৪ নভেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। সকাল সাড়ে ৮টায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এ ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকালে সাভারে স্মৃতিসৌধে পুষ্কস্তবক অর্পণ করা হবে। সেখান থেকে ফিরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরেও পুষ্পস্তবক অর্পণ করা হবে।
বিএনপির এই নেতা বলেন, বরাবরের মতো এবারও গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেনবাহী যানবাহন অবরোধের আওতাভুক্ত থাকবে।
এম জি
- ১তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ২মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৩বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৪শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ৫আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৬কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৭নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ৮দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৯হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ১০ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৪কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৮কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৯আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ১০ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা





পাঠকের মতামত