
করোনাভাইরাসের (কোভিড ১৯) মহামারিকালে দেশের মানুষের কল্যাণে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘বেস্ট ই-ক্যাশ বা মানি অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড’ পেয়েছেন দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) কামাল কাদীর।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘গ্লোবাল বিজনেস সিএসআর অ্যাওয়ার্ড-২০২১’ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসান, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ডা. শাহজাহান মাহমুদ। করোনাকালে দেশের মানুষের আর্থিক লেনদেন স্বাভাবিক রাখতে ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করাসহ নানা সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি গ্রহণ করে বিকাশ।
করোনা চিকিৎসায় দেশের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ৩০টি হাই-ফ্লো অক্সিজেন ভেন্টিলেটর দেয় বিকাশ। পাশাপাশি বারডেমের সহযোগী ডায়াবেটিস হাসপাতালে (বিআইএসইচএস জেনারেল হাসপাতাল) অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করে দেয় সংস্থাটি।
এছাড়া আলিবাবা ফাউন্ডেশন ও জ্যাক মা ফাউন্ডেশনের দেয়া ৩৫০টি ভেন্টিলেটরসহ নয় লাখের বেশি চিকিৎসা-সামগ্রী বিকাশের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর তহবিল ও সরকারের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, চীনা জায়ান্ট আলিবাবা গ্রুপের অ্যাফিলিয়েট অ্যান্ট গ্রুপ দেশীয় প্রতিষ্ঠান বিকাশের মালিকানার অন্যতম অংশীদার।
এছাড়া কোভিডকালে সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে পাঁচ হাজার পরিবারের খাদ্য সহায়তাও নিশ্চিত করেছে বিকাশ। একই সময়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের হাসপাতাল নির্মাণেও অর্থসহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি।
- ১আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ২ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৩পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৪দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ৫কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ৬ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৭বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ১০চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৩একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৪মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৬বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ৭বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৮এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত