
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে নিরাপদ রয়েছে এবং কৌশলগত এই অঞ্চলে বিদেশি বাহিনীকে কোনভাবেই স্বাগত জানানো হবে না।
তিনি বলেন, “পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর সমস্ত পানিসীমা একদম নিরাপদ এবং এই নিরাপত্তা ও ইরানের স্বার্থ ধরে রাখার জন্য আমরা সবসময় প্রস্তুত।”
তিনি জানান, কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে প্রতিটি জাহাজের প্রবেশ এবং বেরিয়ে যাওয়ার বিষয়টি ইরান সবসময় পর্যবেক্ষণে রেখেছে। শত্রুরাও জানে তাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ইরানের পানিসীমার সামান্যতম লংঘন ঘটলে তারা কঠোর জবাব পাবে।
কমান্ডার আলী রেজা আরো বলেন, “পারস্য উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলো এ অঞ্চলের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত এবং এই নিরাপত্তা রক্ষার জন্য বিদেশী কোনো সামরিক বাহিনীর প্রয়োজন নেই। পারস্য উপসাগর হচ্ছে আমাদের মাতৃভূমি, বাইরের শক্তির জায়গা নয়।”
তিনি জোর দিয়ে বলেন, “পারস্য উপসাগরে ইরানের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য আমরা শক্তভাবে দাঁড়িয়েছি এবং শেষ নিশ্বাস পর্যন্ত আমরা সেভাবেই থাকবো।”
সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের একটি তেল ট্যাংকারে হামলার ঘটনায় যখন ওমান সাগর এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে তখন আইআরজিসি’র এ কমান্ডার এসব কথা বললেন। জাহাজে হামলার ঘটনায় ইসরাইল, ব্রিটেনের এবং আমেরিকা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে দায়ী করছে। ইরানের ওপর হামলার জন্য ইহুদিবাদী ইসরাইলকে পাশ্চাত্যের ওই দুই দেশ সবুজ সঙ্কেত দিয়েছে বলেও খবর বেরিয়েছে।
- ১কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ
- ২এনসিপির সমাবেশ ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৩সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৪বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
- ৫চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৬ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৮হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ৯ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৫লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ১০সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত