প্রকাশিত: জুন ৮, ২০২২ ১২:৪৮ পিএম

ঢাকায় পৌছেছে বিশ্বকাপ ফুটবলের ট্রফি । ২০১৩ সালের পর আবারও সোনালি ট্রফি দেখার সুযোগ পেলো দেশের ফুটবল প্রেমীরা।

সাধারণত প্রতি বিশ্বকাপের আগে এই ট্রফি বিভিন্ন দেশ প্রদক্ষিণ করে। তারই অংশ হিসেবে এবার ৫১টি দেশের মধ্যে ছিল বাংলাদেশ। বিশ্বকাপের আকর্ষণীয় ট্রফিটি এবার পাকিস্তান ঘুরে চার্টার্ড বিমানে করে বুধবার ঢাকায় অবতরণ করেছে।খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি ৬.১৪২ কেজি ওজনের ট্রফিটি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবন ঘুরে পরের দিন আর্মি স্টেডিয়ামে প্রদর্শনের জন্য রাখা হবে।

বিশ্বকাপের স্পন্সর কোকা-কোলার সৌজন্যে ট্রফির সঙ্গে বাংলাদেশে এসেছেন ফিফার ৭কর্মকর্তাও। এছাড়া ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিস্তিয়ান কারেম্বুও এসেছেন। ৫১ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার খেলা ছেড়েছেন অনেক আগে। ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে তিনি বিশ্বকাপ জিতেছিলেন। ১৯৯২ থেকে ওই বিশ্বকাপেই শেষবার ফ্রান্সের জার্সিতে নামা কারেম্বুর ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। নীল জার্সিতে ৫৩ ম্যাচে করেছেন ১ গোল।

পৌনে ১১ টায় ট্রফিটি আসার কথা থাকলেও প্রায় পৌনে এক ঘণ্টা পর সেটি এসে পৌঁছেছে। বিশ্বকাপ ট্রফি হযরত শাহজালাল বিমানবন্দরে গ্রহণ করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সহ-সভাপতি কাজী নাবিল আহমেদসহ অন্যরা। উপস্থিত ছিলেন ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরন। ট্রফি এখান থেকে বিকালে যাবে বঙ্গভবনে। সন্ধ্যায় নেওয়া হবে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। আর্মি স্টেডিয়ামে জনসাধারণের জন্য সেটি উন্মুক্ত থাকবে পরের দিন।

এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ট্রফিটি বাংলাদেশ থেকে যাবে পূর্ব তিমুরে। ৮ জুন ট্রফি প্রদর্শনী নেই। এদিন শুধুমাত্র বঙ্গভবন ও গণভবনে ট্রফি যাবে। পরের দিন বিকালে আর্মি স্টেডিয়ামে কনসার্ট হবে। সেই কনসার্টে জনসাধারণের প্রবেশ থাকলেও ছবি তোলার সুযোগ থাকবে সীমিত।’

আইএইচ

শেয়ার

পাঠকের মতামত

আজ ঢাকার বায়ুর মান সহনীয়

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ শুক্রবার ঢাকার বাতাসের মান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে ...

বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার

রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ...

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদে স্বল্পমেয়াদি বিশেষ অধিবেশন ডাকা হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ ...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক ...

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য ...

মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য ...