
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর একটি চুক্তির আশায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। এ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এই প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক বাজারে জুলাই মাসের ব্রেন্ট ক্রুডের দাম প্রায় শূন্য দশমিক ৩৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৩৬ ডলারে নেমে এসেছে। মার্কিন তেল ব্যারেলপ্রতি ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ কমে ৮৮ দশমিক ২৭ ডলারে নেমে এসেছে। এ ছাড়া আগস্ট মাসের ব্রেন্ট ফিউচার ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ কমে ৯২ দশমিক ২৪ ডলারে নেমে এসেছে।
চলতি সপ্তাহে জ্বালনি তেলের দাম ৮ শতাংশের বেশি কমেছে এবং ব্রেন্টের দাম গত সপ্তাহের সর্বোচ্চ ১০৯ দশমিক ৪৭ ডলারের তুলনায় সর্বনিম্ন ৮৭ দশমিক ১১ ডলারে নেমে এসেছে।
রয়টার্স জানায়, গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে একটি চুক্তিতে পৌঁছেছে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এই চুক্তিতে অনুমোদন দেননি এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এটি এখনো চূড়ান্ত হয়নি।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে ওয়াশিংটন এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি, তবে আমারা এর কাছাকাছি রয়েছে।
এনজে
- ১সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ
- ২কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ
- ৩এনসিপির সমাবেশ ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৪সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৫বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
- ৬চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৭ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৯হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ১০ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৪লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৭জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান





পাঠকের মতামত