
বিশ্বে করোনায় ভাইরাসে আরও ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং করোনা শনাক্ত হয়েছে ৩ লাখের বেশি মানুষের। এছাড়া সোমবার (২৮ জুন) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ লাখ ৩৮ হাজার ৮১৭ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ১৮ লাখ ৬১ হাজার ২৬৮ জনের। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৯৬০ জন। এর আগের দিন করোনায় মারা যান ৭ হাজার ৩৮৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৯ হাজার ১৭৯ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ৬৫ হাজার ৭৪৬ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৯৬২ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ ৯৪ হাজার ৬৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ১৯ হাজার ৪২৪ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৯ লাখ ২৭ হাজার ৩৩৫ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮৪ লাখ ২০ হাজার ৫৯৮ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৪ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ৯৯২ জন।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২ লাখ ৭৮ হাজার ৯৬৩ জন। মারা গেছেন ৩ লাখ ৯৬ হাজার ৭৬১ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৩ লাখ ২ হাজার ২৬০ জন।
- ১ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ২শফিউল বারীর মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ
- ৩গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ৪জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী
- ৫ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ৬চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- ৭বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৮বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ৯স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ১০আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৩জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৮‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ১০দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু





পাঠকের মতামত