
মহামারি করোনাভাইরাস সংক্রমিত আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক পরিসংখ্যানে বলা হয়েছে, বিশ্বজুড়ে ফের ভাইরাসটির প্রকোপ টিকাদান কর্মসূচিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি আবার বাড়ছে। বিশেষ করে ভারত ও ব্রাজিলে। ভারতে সোমবার প্রথমবারের মতো দৈনিক আক্রান্ত লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা এর জন্য যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া অতিসংক্রামক নতুন ধরনকে দায়ী করছেন। এছাড়া লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ মানতে মানুষের অনীহাকেও এর জন্য দায়ী করছেন অনেকে।
বিশেষজ্ঞরা বলছেন, এক বছরের মধ্যে এই ভাইরাস এত মানুষের প্রাণ কেড়ে নিলেও এর ভয়াবহতাকে অনেকে এখনো গুরুত্ব দিচ্ছেন না।
রয়টার্সের ট্যালি অনুযায়ী, প্রাদুর্ভাব শুরুর পর করোনার সংক্রমণে প্রাণহানি বিশ লাখে পৌঁছাতে সময় লেগেছিল এক বছরের বেশি। এর পরের দশ লাখ প্রাণহানি হয়েছে মাত্র তিন মাসে। ফলে দেখা যাচ্ছে, এ বছরের শুরু থেকে ভাইরাসটি আরও প্রাণঘাতী হয়েছে।
বর্তমানে দৈনিক করোনায় প্রাণহানির দিক থেকে শীর্ষে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এখন প্রতিদিন বিশ্বজুড়ে যত কোভিড রোগী প্রাণ হারাচ্ছেন তার চার জনের একজন হলেন ব্রাজিলের বাসিন্দা। দেশটির স্বাস্থ্য ব্যবস্থা এখন ভয়াবহ বিপর্যয়ের মধ্যে রয়েছে।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত