
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৭০৩ জনের। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৩ হাজার ৩৯৫ জনের। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৮০৬ জন। বৃহস্পতিবার (১৫ জুলাই) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের এই তথ্য নিশ্চিত করেন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, এ নিয়ে বিশ্বে মোট করোনা শনাক্ত হলো ১৮ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৩৭৪ জনের। করোনায় মোট মৃত্যু হয়েছে ৪০ লাখ ৭৪ হাজার ৮৩ জনের এবং করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ২৭ লাখ ৭৬ হাজার ৮২৩ জনে। এছাড়া করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। একই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ৫৮০ জনের এবং ব্রাজিলে ১ হাজার ৫৭৪ জনের।
ওয়ার্ল্ডোমিটারের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে দেশে। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন। এর মধ্যে মারা গেছেন ১৭ হাজার ৫২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন। তালিকায় বাংলাদেশের আগে রয়েছে রোমানিয়া আর পরে পাকিস্তান।
এর আগের দিন বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছিল ৮ হাজার ১০৩ জনের। ওই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৫ লাখ ৮ হাজার ১১৫ জনের। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ছিল ৪ লাখ ৭ হাজার ৯০০ জন।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত