
বর্ষা মৌসু্ম এসে গেছে। এই সময়ে প্রায়ই ঝড়-বৃষ্টি হওয়া অস্বাভাবিক কিছু নয়। গ্রীষ্ম-বর্ষায় বৃষ্টি হবেই। এতে প্রশান্তির পরশ যেমন রয়েছে, তেমনই মুখোমুখি হতে হয় নানা অসুবিধারও।
তাই বলে তো নিজের অফিস আর বাসার কাজ থেমে থাকে না। তবে বাসা থেকে কোথাও যাওয়ার লক্ষ্যে বের হওয়ার পর বৃষ্টি শুরু হলে তা মহাবিপদের। না হয় সঠিক সময়ে কাজে পৌঁছানো, না থাকে নিজের পোশাক ঠিক। আবার বৃষ্টির মধ্যেই যত দুর্ঘটনা ঘটে।
এই পরিস্থিতিতে নিজেকে সুরক্ষা রাখা জরুরি। আসুন জেনে নেই বৃষ্টির দিনে নিজেকে নিরাপদ রাখতে কী কী করবেন –
ছাতা বা রেইনকোট ভুলবেন না
বাসা থেকে যখন বের হচ্ছেন, জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন বৃষ্টি নেই। তাই ছাতা আর রেইনকোট ছাড়াই বের হলেন। আর তখনই করলেন দিনের প্রথম ভুলটা।
বাদলা দিনে এই ভুল করতে না চাইলে ব্যাগে রাখুন ছাতা আর রেইনকোট। রেইনকোট পরার অভ্যাস থাকলে যে কোনো পোশাকই পরতে পারবেন স্বচ্ছন্দে, পোশাকও নষ্ট হবার ভয়ও থাকবে না।
কাপড় বা চামড়ার ব্যাগ নয়
বৃষ্টির সময় প্লাস্টিকের বড় একটা ব্যাগ ব্যবহার করতে পারেন। ছাতা বা রেইনকোট বহনের জন্য আপনার বড় ব্যাগ প্রয়োজন হবে। এ সময় বাচ্চাদের দিন ওয়াটার প্রুফ স্কুল ব্যাগ।
বাড়তি কাপড় সঙ্গে রাখুন
অফিস হোক, ক্লাস, অথবা ইন্টারভিউ। বৃষ্টির জন্য কিছুটা হলেও কাপড় ভিজতেই পারে। এক্ষেত্রে যথেষ্টই অস্বস্তি বোধ হতে পারে। তাই ব্যাগে রাখুন এক সেট বাড়তি পোষাক ও স্যান্ডেল। কাকভেজা হয়ে গন্তব্যে পৌঁছে শুকনো পোষাকটি পরে নিতে পারেন।
পকেটে বা ব্যাগে পলিব্যাগ রাখুন
একটা বড় পলিব্যাগ ব্যাগে বা পেছনের পকেটে ভাঁজ করে রাখতে পারেন। ভেজাকাপড়টি প্রয়োজনে পলিব্যাগে রেখে দেওয়া যাবে। এছাড়া বাইরে যাওয়ার সময় ছোট প্লাস্টিকের জিপার ব্যাগে মোবাইল, হেডফোনসহ বিভিন্ন গ্যাজেট রাখুন।
ব্যাগে রাখুন তোয়ালে ও টিস্যু
বাদলার দিনে আপনার হ্যান্ডব্যাগে রুমাল, ছোট্ট একটি তোয়ালে আর এক বক্স টিস্যু রাখতেই পারেন। গন্তব্যে পৌঁছে ভালভাবে ভেজা মাথা ও শরীর মুছে নিতে এই জিনিস দুটো আপনার অনেক উপকারে আসবে। সম্ভব হলে এক বোতল পানিও সঙ্গে রাখতে পারেন।
জুতা ব্যবহারে সতর্কতা
ভেজা বর্ষায় জুতা ব্যবহারে যত্নবান হতেই হবে। তবে ফ্ল্যাট স্যান্ডেল এড়িয়ে চলাই ভাল। শিশুদের জন্য রাবারের জুতা খুবই মানানসই। তাদের বিভিন্ন রঙের রেইন বুট কিনে দেওয়া যায়। তবে পিছলে যায় এমন স্যান্ডেল বা জুতা পরা যাবে না একেবারেই।
এএন
- ১আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
- ২সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
- ৫বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৬ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ৭চাঁদপুরের সাবেক ডিসি মাজেদুর রহমানের বাধ্যতামূলক অবসর
- ৮রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
- ৯শ্রীপুরের মাদক সম্রাট জাহাঙ্গীর আলম গ্রেফতার
- ১০ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী





পাঠকের মতামত