
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো সিনথেটিকসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরো এক দফা অর্থাৎ ১৪ দফা বাড়ানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ কোম্পানিটির শেয়ার লেনদেন আরো ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ হিসেবে ০৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
এর আগে আরো ১৩ দফা কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছিল। এর মধ্যে প্রথম দফায় ৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত, দ্বিতীয় দফায় ২২ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত, তৃতীয় দফায় ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত, চতুর্থ দফায় ২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত, পঞ্চম দফায় ২২ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত, ষষ্ঠ দফায় ৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত, সপ্তম দফায় ২২ ডিসেম্বর থেকে ০৫ জানুয়ারি, অষ্টম দফায় ৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত, নবম দফায় ২১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত, দশম দফায় ৫ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি, ১১তম দফায় ২০ ফেব্রুয়ারি থেকে ০৬ মার্চ পর্যন্ত, ১২তম দফায় ০৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত এবং ১৩তম দফায় ২২ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।
১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ বেক্সিমকো সিনথেটিক্স দীর্ঘদিন ধরে লোকসানে রয়েছে। একইসঙ্গে বন্ধ রয়েছে লভ্যাংশ প্রদান।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৫হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৬রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৯অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত