
আমদানি রফতানি বাণিজ্যকে গতিশীল, রাজস্ব ফাঁকি রোধ ও শুল্কায়নে স্বচ্ছতা ফিরিয়ে আনতে ‘বিকম’ নামে একটি নতুন সফটওয়্যার উদ্বোধন করেছে বেনাপোল কাস্টমস হাউস। স্বাধীনতার ৫০ বছর পর এ প্রথম বেনাপোল কাস্টমস হাউসই একমাত্র ডিজিটাল কাস্টম হাউসে উন্নীত হলো।
মঙ্গলবার (৪ মে) জাতীয় রাজস্ব বোডের্র চেয়ারম্যান জুম মিটিংয়ে সফটওয়্যারটির উদ্বোধন করেন।
কাস্টমস সূত্র জানায়, মঙ্গলবার জাতীয় রাজস্ব বোডের্র চেয়ারম্যান জুম মিটিংয়ে সফটওয়্যারটির উদ্বোধন করেন। আমদানি-রফতানি পন্যবাহী ট্রাক ও পন্যের তথ্য সংগ্রহ করতে জিরোপয়েন্টে ইতিপূর্বে কার্গো শাখায় কাস্টমস,বন্দর ও বিজিবি যৌথভাবে এনট্রি করতো। ফলে একটি ট্রাক বন্দরে প্রবেশ করতে সময় লাগতো ৩০ মিনিট। বর্তমানে বিকম সফটওয়্যারের মাধ্যমে বারকোড ব্যবহার করায় সময় লাগছে মাত্র ৫ মিনিট। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ ট্রাক পণ্য আমদানি হয় ভারত থেকে। ভারতীয় এসব ট্রাকের অবস্থান ও কোন শেডে পন্য আনলোড হচেছ তা মুহুর্তেই জানা যাচ্ছে বিকমের মাধ্যমে। আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্ট’র ঝুকিপূর্ন পণ্যের ঝুকি বিশ্লেষন দ্রুত সম্ভব। দেশের যে কোন স্থানে অবস্থান করেও আমাদনি রফতানি পণ্যবাহি ট্রাকের সুনির্দিস্ট স্থান নির্ণয় করা যাচ্ছে।
মুহুর্তেই জানা যাচেছ, বাকেয়া রাজস্ব, ব্যাংক গ্যারান্টি, আন্ডারটেকিং ও সিএন্ড এফ এজেন্ট লাইসেন্স এর সকল তথ্য একযোগে যে কোন অফিসার জানতে পারছেন।
বেনাপোল কমিশনার আজিজুর রহমানের নির্দেশে অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলামের একক প্রচেস্টায় বাংলাদেশে এই প্রথম কাস্টমস হাউসে বিকম সফটওয়্যার তৈরী করা সম্ভব হয়েছে। বর্তমানে ১৫ টি মডিউলের মাধ্যমে আমাদনি রফতানি বাণিজ্য গতিশীল, শুলায়নে স্বচ্ছতা ও প্রতিদিন পাসপোর্ট যাত্রীদের যাতায়াত মনিটরিং, চোরাচালানী পন্য আটকসহ কাস্টমস ও বন্দরের সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষন করছেন কমিশনার, অতিরিক্ত কমিশনার সহ জাতীয় রাজস্ব বোর্ড। বন্দরের গুদামে সংরক্ষিত বাজেয়াপ্ত মালামাল সমুহের অবস্থান নিশ্চিত করা। পণ্যের রাসায়নিক পরীক্ষার ফলাফল জালিয়াতি করা সম্ভব নয় এ ধরনের সপটওয়্যারে। ঝুকিপূর্ণ রাসায়নিক পন্য ডিটেক্ট করা সম্ভব দ্রুত।
জাতীয় চেয়ারম্যান দেশে নতুন এই সফটওয়্যার উদ্বোধনে বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের প্রশংসা করে বলেন, এ ধরনের সফটওয়্যার দেশের প্রতিটি কাস্টমস হাউসে প্রতিষ্ঠা করা হবে।
🔹পুঁজিবাজারের সব রকম খবর পেতে জয়েন করুন –
BP News / BP Capital News / BP Capital Views / BP Stock News / BP ShareBazar News
- ১আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ২চা শিল্পে নতুন ইতিহাস সৃষ্টি
- ৩রায়পুরে বিয়েবাড়িতে মাংস ঝাল হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
- ৪মার্কিন সিনেটে ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৭দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ৮বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা
- ৯সাপ্তাহিক দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ১০ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৯জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত