জেলা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২৬ ৭:১৯ পিএম

খুলনার কয়রা উপজেলায় বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন  মসজিদে-মসজিদে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৮ থেকে ৯ টার মধ্যে উপজেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত আদায় করা হয়। আবহাওয়া অনুকূলে না থাকায় অনেক স্থানে খোলা ঈদগাহের পরিবর্তে মসজিদেই জামাতের আয়োজন করতে কতৃপক্ষের।

উপজেলার সদরে সবচেয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয় কয়রা মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে। তাছাড়া থানা সংলগ্ন ফকিরবাড়ী ঈদগাহ ময়দান,১ নং কয়রা আল হেলাল জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান,মদিনাবাদ জান্নাতুল বাকী জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান ও ২নং শেখবাড়ী ঈদগাহ ময়দানে সবচেয়ে বড় ধরনের ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু গতকাল শুক্রবার (২০ মার্চ) বিকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করায় হাজার মুসল্লীরা খোলা ঈদগাহে ঈদের নামায আদায় করতে পারেননি।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হালকা বৃষ্টি ও মেঘলা আকাশ উপেক্ষা করে মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। অধিকাংশ জায়গায় ঈদের জামায়াতের নির্ধারিত সময় দেয়া হয়েছিল সকাল ৮ টায় কিন্তু আবহাওয়া অনূকূলে না থাকায় কোন কোন স্থানে ১৫ মিনিট থেকে আধা ঘন্টা সময় বৃদ্ধি করেন। ফলে অনেকেই ছাতা ও রেইনকোট নিয়ে নামাজ আদায় করলেও কিছু মুসল্লী ঈদের নামায আদায় করতে পারেননি।

শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ ময়দানে কয়েক গ্রামের মুসল্লীদের নিয়ে ঈদের নামাজের ইমামতি করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...

স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবস্থিত এমএমবি ব্রিকফিল্ডের বিরুদ্ধে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি সংগ্রহের গুরুতর ...

এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন

এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতি বন্দোবস্ত’র নামে ভন্ডের বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ...

সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন স্থানে সেচ পাম্পের মোটর, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মিটার, ক্যাবল ও ঘরবাড়ীতে ধারাবাহিক চুরিরোধ ...