
কোপা আমেরিকার গ্রুপ পর্যায়ের লড়াইয়ে শক্তিশালী ব্রাজিলকে রুখে দিল ইকুয়েডের। শেষ আটের আগে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে তিতের শিষ্যরা।
টানা ১০ ম্যাচ জয়ের পর ড্র দেখল দলটি। পাশাপাশি পয়েন্ট ভাগাভাগি করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ইকুয়েডর।
স্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকোতে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। তবে আগেই দ্বিতীয় রাউন্ডের পাশাপাশি গ্রুপ সেরা নিশ্চিত হওয়ায় এ ম্যাচে নেইমার, গাব্রিয়েল জেসুস, থিয়াগো সিলভাসহ বেশ কয়েকজন তারকাকে বিশ্রাম দেওয়া হয়।
এছাড়া শুরুর একাদশে ছিলেন না রিচারলিসন, দানিলো, কাসিমিরো, ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকারা।
এদের মিলিতাওর গোলে এগিয়ে এগিয়ে যাওয়ার পরও জয় বঞ্চিত হলো ব্রাজিল।
ইকুয়েডরের হয়ে সমতায় ফেরানো গোলটি করেন আনহেল মেনা।
এদিন পাস-পজিশনে এগিয়ে থাকলেও ব্রাজিল ইকুয়েডর থেকে কম শট নিতে পেরেছে। তবে গোলমুখে দুদলই ৩টি করে শট নিয়ে একটিতে সফল হয়।
ম্যাচের ৩৭তম মিনিটে এভারটনের মারা শট থেকে হেডে গোল করেন ডিফেন্ডার মিলিতাও। তবে বদলি নামা মেনা ইকুয়েডরের হয়ে বিরতির পর ৫৩তম মিনিটে গোল শোধ দেন। এরপর ব্রাজিল আরও কিছু চেষ্টা করলেও তা থেকে গোল করতে পারেনি।
গ্রুপের অন্য ম্যাচে একই সময়ে খেলতে নামা ভেনেজুয়েলা ১-০ গোলে পেরুর বিপক্ষে হেরে বিদায় নিয়েছে। এই গ্রুপে অন্য দল হিসেবে শেষ আটে জায়গা পেয়েছে কলম্বিয়া।
৪ ম্যাচের ১০ পয়েন্ট পাওয়া ব্রাজিল সবার ওপরে। পেরুর ৭ পয়েন্ট। কলম্বিয়ার ৪ ও ইকুয়েডরের ৩ পয়েন্ট। বাদ পড়া ভেনেজুয়েলার সংগ্রহ ২ পয়েন্ট।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত