
করোনাভাইরাসের ‘দ্বিতীয় ঢেউ’ এখন আঘাত হানছে ইউরোপে। অবশ্য সংক্রমণের হার বাড়লেও এই অঞ্চলে মৃতের সংখ্যা এখনও প্রথম দফার মতো বাড়েনি। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী শীতে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে ইউরোপের জন্য।
কোভিড-১৯ এর চিকিতসায় ইউরোপের হাসপাতালগুলো এখন প্রথম দফার তুলনায় অনেক বেশি প্রস্তুত ও সরঞ্জামে সজ্জিত। সামাজিক দূরত্ব মানা এবং মাস্ক পরা এখন নৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি তরুণদের মধ্যে সংক্রমণের হার বাড়লেও মৃত্যুর হার কম। তবে এখনও ঠান্ডা মৌসুম আসেনি। এর মধ্যেই সর্দির মৌসুম আসি আসি করছে। বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ ঘটাচ্ছে ভাইরাস। জনগণ ক্রমাগত বিধি-নিষেধের কারণে বিরক্ত হয়ে উঠছে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ক রিসার্চ ফেলো মিশেল হিড বলেন, ‘লকডাউন ও সামাজিক দূরত্বের মতো বিধি-নিষেধ ছাড়া করোনার সংক্রমণ ঠেকানোর কোনো উপায় নিশ্চিতভাবেই আমাদের কাছে নেই। আমরা এখনও টিকা পাইনি।’
প্রথম দফার মতো এবার করোনায় বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হয়তো হবে না বলে জানান হিড।
তিনি বলেন, ‘আমরা ব্যাপক সংক্রমণের ঘটনা পেতে যাচ্ছি, আমরা হাসপাতালে বিপুল সংখ্যক মানুষকে দেখতে পাব এবং আমাদের স্বাস্থ্যসেবা খাতে বিপুল পরিমাণ বোঝা দেখতে পাব। মৃত্যুর অনেক বড় সংখ্যাও হবে।’
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত বিগত সাতদিনে ইউরোপে গড়ে ৫২ হাজার ৪১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই সময়ে মৃত্যুর গড় ছিল ৫৫৬ জন। অথচ গত এপ্রিলের ১০ তারিখের আগের সাত দিনে মৃত্যুর গড় ছিল চার হাজার ১৩৪ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের পরিচালক হান্স ক্লুগ জানিয়েছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সংক্রমণের বড় অংশই ছিল ২৫ থেকে ৪৯ বছর বয়সী মানুষ। তবে ৫০ থেকে ৭৯ বছরের মানুষদের মধ্যেও সংক্রমণের হার বাড়ছে।
তিনি বলেন, ‘আমরা দেখছি ইউরোপের সব দেশেই বয়স্ক ও অরক্ষিত জনগোষ্ঠীর মধ্যে আবারও সংক্রমণ বাড়ছে। তাই এটা আসলে খুবই অনুমানযোগ্য অবস্থা যে, যুক্তরাজ্য, ফ্রান্স বা স্পেনে তরুণ জনগোষ্ঠী আক্রান্ত হচ্ছে এবং চার থেকে ছয় সপ্তাহ পর আমরা বয়স্ক জনগোষ্ঠীকে সংক্রমণের শিকার হতে দেখব।’
- ১১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ২দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৩জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৪বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৫জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৬বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ৭সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ৮দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী
- ৯রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ১০সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৯চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ১০শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান





পাঠকের মতামত