
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকেই বিশ্বব্যাপী অস্ত্র প্রতিযোগিতা ফের বেড়েছে। পিছিয়ে নেই ভারত-পাকিস্তানও। দিল্লি তাদের অস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধির জন্য ফ্রান্স ও রাশিয়ার ওপর বেশি নির্ভরশীল। অন্যদিকে সম্প্রতি চীনের কাছ থেকে অস্ত্র আমদানি বাড়াচ্ছে পাকিস্তান। সর্বপরি ভারতকে চাপে রাখতে চীন সব ধরনের সহযোগিতার অংশ হিসেবে পাকিস্তানে অস্ত্র রপ্তানি বাড়াচ্ছে। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, সীমান্ত নিয়ে পাকিস্তানের পাশাপাশি চীনের সঙ্গেও বিরোধ রয়েছে ভারতের। এমন পরিস্থিতিতে যুদ্ধবিমান থেকে শুরু করে সাবমেরিন সবই পাকিস্তানের কাছে বিক্রি করছে চীন। অর্থাৎ প্রতিবেশী ভারতকে কোণঠাসা করতেই ইসলামাবাদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে বেইজিং।
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে চলছে টানাপড়েন-উত্তেজনা। এরই মধ্যে দৃশ্যমান হয়েছে পক্ষ-বিপক্ষের শক্তি। এ অবস্থায় চীনের চোখ যখন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের তখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের নজর ইউক্রেন যুদ্ধ নিয়ে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বলেছেন, অর্থনীতিসহ সব ক্ষেত্রে বাধা দূর করতে সক্ষমতা অনুযায়ী পাকিস্তানকে সহযোগিতা করা হবে। এসময় ইমরান খানও সব ক্ষেত্রে দুই দেশের অর্জন ও সহযোগিতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তারা ইউক্রেন ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বলেও জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, এ মাসে চীন পাকিস্তানের কাছে ছয়টি জে-১০সিই যুদ্ধবিমান হস্তান্তর করেছে। যা চীনের জে-১০ সিরিজের নতুন সংস্করণ। এগুলো চীনের বিমানবাহিনীর প্রধান হাতিয়ার।
তাছাড়া চলতি মাসে ৫০টি নতুন জেএফ-১৭ যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করেছে পাকিস্তান। চীনের সঙ্গে যৌথ উদ্যোগে এসব বিমানের উন্নয়ন করেছে দেশটি।
এদিকে পাকিস্তানের নৌ বাহিনীর সক্ষমতা বাড়াতেও কাজ করছে চীন। এর অংশ হিসেবে পাকিস্তান জানুয়ারিতে চীনে নির্মিত টাইপ ০৫৪ ফ্রিগেট অন্তর্ভুক্ত করেছে।
গত বছর জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীন থেকে আটটি সাবমেরিন কিনতে যাচ্ছে পাকিস্তান। যার চারটি তৈরি হবে চীনে বাকি দুইটি পাকিস্তানে। যা দেশটির নৌ বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানানো হয়।
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত