প্রকাশিত: আগস্ট ২৪, ২০২০ ৯:১৭ এএম

চলমান করোনা পরিস্থিতিতে বিদেশে অধ্যায়নরত শিক্ষার্থীদের সেমিস্টার ফি ও ভার্চুয়াল মিটিংয়ের সম্মানী ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানোর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রয়োজনে নির্দিষ্ট পরিমাণ টাকা ভার্চুয়াল কার্ড অথবা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে প্রেরণ করতে পারবেন গ্রাহক। এ সুযোগ আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে।

রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট এ সংক্রান্ত পৃথক দুটি সার্কুলার জারি করে।

বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং অথরাইজড ডিলারদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়, করোনা পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী দেশের বাইরে বিভিন্ন কোর্স ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস করতে অনলাইনের সহযোগিতা নিচ্ছেন। সেই কোর্স ফি বৈধভাবে পরিশোধের জন্যই এ সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুই সেমিস্টারের অর্থ পাঠাতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

অপর সার্কুলারে বলা হয়েছে, চলমান করোনা পরিস্থিতির কারণে সরকারি-বেসরকারি বিভিন্ন বৈঠক ভিডিও কলের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এসব সেমিনার ও ওয়েবিনারের অর্থ পরিশোধে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে পারবে।

শেয়ার

পাঠকের মতামত

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরেবাংলানগরে বহুল আলোচিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ...

মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ

ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনের ভুয়া প্রলোভনকে কাজে লাগিয়ে গড়ে ওঠা আন্তর্জাতিক পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ...

প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অজুহাতের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাই না। সমস্যা আছে আমরা ...