জেলা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫ ৪:৩০ পিএম

নড়াইলের ভুয়া মুক্তিযোদ্ধা এনামুল কবির টুকুর মুক্তিযোদ্ধার গেজেট (গেজেট নাম্বার ২৬৪) বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

গত ২৬ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপ-সচিব হরিদাস ঠাকুরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে টুকুর গেজেট বাতিল করা হয়।

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে টুকু বর্তমানে নড়াইল শহরের কুড়িগ্রামে এলাকায় বসবাস করেন।

বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান জানান, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি নড়াইলের যত ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে তাদের গেজেট বাতিল করা হোক। অবশেষে টুকুসহ নড়াইলে চারজনের গেজেট বাতিল হয়েছে। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সরকারকে অভিনন্দন জানাই। আমরা পরবর্তীতে আন্দোলন সংগ্রাম চালিয়ে বাকি ভুয়া মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিল করতে চেষ্টা করব।

এ বিষয়ে নড়াইলের সন্তান আমেরিকান প্রবাসী নিয়াজ মাহমুদ ভিকু বলেন, আমি দীর্ঘ পাঁচ বছর ধরে ভুয়া মুক্তিযোদ্ধা এনামুল কবির টুকুর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছি। পাঁচ বছর পরে সাফল্য এসেছে। শুধু টুকু না সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিল করতে সংগ্রাম চালিয়ে যাব।

নাম প্রকাশে অনিচ্ছুক সুশীল সমাজের একাধিক ব্যক্তি জানান, এনামুল কবির টুকু সাংবাদিকতাকে কাজে লাগিয়ে মিথ্যা তথ্য ও জাল কাগজপত্র তৈরি করে মুক্তিযোদ্ধা বনে যান। পরবর্তীতে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকতার সাইনবোর্ড লাগিয়ে এবং নড়াইল প্রেসক্লাবের কর্তাব্যক্তি পরিচয় দিয়ে (সভাপতি ও সেক্রেটারি) বিভিন্ন অফিস গিয়ে ভয়ভীতি দেখিয়ে মাসোয়ারা আদায় করতেন। নিজে (টুকু) সামান্য লেখাপড়া জানলেও জেলা প্রশাসকের মিটিংয়ে গিয়ে বিসিএস কর্মকর্তাদের হুমকি ধামকি দিতেন।

সাংবাদিক ও তরুণ লেখক মিনহাজুল ইসলাম বলেন, এনামুল কবির টুকুকে একদিন একটা প্রোগ্রামের দাওয়াত দিয়েছিলাম। দাওয়াতপত্রে ত্রুটি রয়েছে উল্লেখ করে টুকু সেদিন আমার সাথে দুর্ব্যবহার করে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এই কুখ্যাত ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল হোক। আজ সে দাবি পূরণ হয়েছে।

মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের বিষয়ে সত্যতা স্বীকার করে এনামুল কবির টুকু বলেন, আমি এ বিষয়ে আদালতে যাব।

এ বিষয়ে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, এনামুল কবির টুকু মুক্তিযোদ্ধা হওয়ার বিষয়ে অভিযোগ হওয়ায় যাচাই-বাছাই করে তদন্ত করে রিপোর্ট পাঠানো হয়। উদ্ধর্তন কর্তৃপক্ষ তার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...

স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে ...

শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ...

মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে ...