
যুক্তরাষ্ট্রের চাপে কয়েক বছর ধরে অকেজো অবস্থায় রয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। বহুদিন তাদের উল্লেখযোগ্য কোনো কার্যক্রম নেই। কিন্তু এবার রাশিয়া ইস্যুতে পুরোপুরি ভেঙে পড়ার শঙ্কায় পড়েছে বহুজাতিক সংস্থাটি। করোনাভাইরাস মহামারির কারণে দুবার পিছিয়ে আগামী জুনে ডব্লিউটিওর সম্মেলন অনুষ্ঠিত হওয়ার দিন ঠিক হয়েছে। আশা ছিল, ওই সম্মেলনে নিয়মতান্ত্রিক বাণিজ্য ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হবে। কিন্তু সেই আশায় এখন গুড়েবালি।
রয়টার্সের খবর অনুসারে, ক্রমবর্ধমান সুরক্ষাবাদের স্রোতের বিপরীতে নিয়মতান্ত্রিক বাণিজ্য ব্যবস্থা প্রতিষ্ঠায় ডব্লিউটিও’র উদ্যোগে সবশেষ ধাক্কায় হয়ে এসেছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ও তার কারণে মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা। সূত্রের বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, আগামী জুনে জেনেভায় অনুষ্ঠিতব্য ডব্লিউটিও সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা নিতে চলেছে পশ্চিমা দেশগুলো।
সদস্য দেশগুলোর বাণিজ্যমন্ত্রীদের এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মূলত ২০২০ সালে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে দুবার পিছিয়ে দেওয়া হয় এর দিনক্ষণ। সবশেষ এর তারিখ নির্ধারিত হয়েছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর আগে।
ডব্লিউটিওর সাবেক কর্মকর্তা ও বাণিজ্য বিয়ষক আইনজীবী হামিদ মামদুহ বলেন, ডব্লিউটিওর অনেক সদস্য রয়েছে, যারা রাশিয়ার সঙ্গে আলোচনা চায় না। তার মতে, যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, ডব্লিউটিওর কাজ তত বাধাগ্রস্ত হবে।
যুক্তরাষ্ট্র ও এর জি৭ অংশীদাররা এরই মধ্যে রাশিয়ার ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত রাষ্ট্র’র স্বীকৃতি বাতিল করেছে। এই স্বীকৃতির ফলে দেশগুলো একে অপরকে সমান বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখতো। শুধু তা-ই নয়, মস্কোর ঘনিষ্ঠ মিত্র বেলারুশের জোটে অন্তর্ভুক্তির সমর্থনও প্রত্যাহার করছে পশ্চিমারা। তবে রাশিয়ার অভিযোগ, পশ্চিমা দেশগুলোই বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে।
দুই পক্ষের এমন উত্তপ্ত বাক্যবিনিময় ও উত্তেজনায় বিশ্ব বাণিজ্য সংস্থার মূল কার্যক্রমই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
পশ্চিমাদের এক প্রতিনিধি জানিয়েছেন, ডব্লিউটিও’তে রাশিয়াকে বর্জনকারীদের মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য। সূত্রের ভাষ্যমতে, আমরা দ্বিপাক্ষিকভাবে বা ছোট দলবদ্ধভাবে (রাশিয়ার সঙ্গে আলোচনায়) রাজি নই।
পশ্চিমাদের এই নীতি এখন পর্যন্ত মৎস্য, কৃষিসহ ই-কমার্স ও বিনিয়োগ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলেছে। এসব খাতের বৈঠকগুলো হয় বাতিল না হয় পিছিয়ে দেওয়া হয়েছে।
ডব্লিউটিওর মুখপাত্র কিথ রকওয়েল বলেছেন, ইউক্রেনে যা ঘটছে তা নিয়ে অনেক সরকারই আপত্তি তুলেছে এবং এটি সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে যোগাযোগহীনতার ফল।
অবশ্য ২৭ বছরের পুরোনো বিশ্ব বাণিজ্য সংস্থা ইউক্রেন যুদ্ধের আগে থেকেই নিজের কার্যকারিতা প্রমাণে চাপের মুখে ছিল। ২০১৯ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডব্লিউটিওর নীতির বিরোধিতা করে সংস্থাটিকে অনেকটাই অচল করে দেন। এরপর থেকে আর বড় কোনো বৈশ্বিক বাণিজ্য চুক্তি হয়নি। অনেকের চোখে, আগামী জুনের সম্মেলন ডব্লিউটিওর পুনরুত্থানের জন্য শেষ সুযোগ ছিল। কিন্তু বিশ্বশক্তির বিভাজনের মুখে সেই সম্ভাবনা এখন অনেকটাই ধূসর।
মামদুহের মতে, ক্রমবর্ধমান সমস্যাগুলোর প্রভাব বিশ্ব বাণিজ্য সংস্থাকে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে।
- ১তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ২জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৩২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৪মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ৫ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ৬আইনজীবী নিজাম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
- ৭চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৮কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ৯গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ১০পাথরঘাটায় পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ট্রলার থেকে মাসোহারা আদায়ের অভিযোগ
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৭সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৮‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৯তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ১০বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন





পাঠকের মতামত