জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩, ২০২৬ ২:২৫ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অলিপুর গ্রামের নাছিরের দোকানে এ ঘটনা ঘটে।

‎দোকান মালিক নাছির বলেন, প্রতিদিনের মতো দোকানধারী করে রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। রাত আনুমানিক ৩ টার দিকে দুর্বৃত্তরা দোকানে আগুন দেয়। দোকানে আগুন ছড়িয়ে পড়লে পাশে থাকা ঘরে আগুন লেগে যায়। ঘরে থাকা একটি গরু পুরে মারা যায়। পরে  আশপাশের লোকজন চিৎকার শুরু করে। খবর পেয়ে রাত দেড়টায় বাড়ি থেকে দ্রুত এসে অন্যদের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই। ততক্ষণে দোকান থাকা, ফ্রিজ, গ্যাস সিলিন্ডারসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ভস্মীভূত হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

‎তিনি আরো জানান, তার সাথে এলাকার কিছু লোকদের পূর্ব শত্রুতা রয়েছ। তার ধারনা সেই জের ধরে এ ঘটনা ঘটিয়েছে। যা তদন্ত করলে বেরিয়ে আসবে।

‎খবর পেয়ে সকালে মতলব উত্তর থানা পুলিশ  ঘটনাস্থলে যায়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...